Print Date & Time : 22 April 2026 Wednesday 12:31 am

সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে (এসআইবিএল) সদ্য যোগদানকৃত শিক্ষানবিশ কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল এসআইবিএল প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক এবং ট্রেনিং ইনস্টিটিউটের ইনচার্জ মো. মাহফুজুর রহমান। বিজ্ঞপ্তি