স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রধান শাখায় সম্প্রতি এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাংকটির সব শাখায় ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ পরিপালন সপ্তাহ’ কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. তৌহিদুল আলম খান এ কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সিবিও এম লতিফ হাসান। এছাড়া ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. আলী রেজা, প্রধান শাখার ব্যবস্থাপক মো. রমিজউদ্দিন মিঞা এবং এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের প্রধান ও ডেপুটি ক্যামেলকো আফরোজা খাতুনসহ প্রধান কার্যালয় ও প্রধান শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 22 April 2026 Wednesday 7:47 pm
স্ট্যান্ডার্ড ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন সপ্তাহ
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: