Print Date & Time : 22 April 2026 Wednesday 2:22 pm

সড়ক ছেড়ে রাইস মিলে বাস, নারী শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি ময়মনসিংহ: ময়মনসিংহে  সড়কের পার্শ্ববর্তী রাইস মিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়ায় নুরজাহান বেগম (৬০) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কের আলালপুর মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরজাহান বেগম ওই এলাকার ইসাম উদ্দিনের স্ত্রী। তিনি আরিফ অটো রাইস মিলে শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  নিউ হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে শেরপুর যাচ্ছিল। পথে উপজেলা সদরের আলালপুর মোড় নামক স্থানে আসতেই বাসটির চালক এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি এক নারী ও একটি সিএনজিকে চাপা দিয়ে আরিফ অটোরাইস মিলে ঢুকে পরে। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এঘটনায় সিএনজির দুই যাত্রীও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, বাসটি জব্দ করা হয়েছে কিন্তু চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।