Print Date & Time : 22 April 2026 Wednesday 12:01 am

হাজীগঞ্জে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বজ পাতে মো. সাহাব উদ্দিন (২৮) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন ওই গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত খোকা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন।

স্থানীয় গণমাধ্যমকর্মী পাপ্পু মাহমুদ জানান, এদিন সকাল থেকে সাহাব উদ্দিনসহ কয়েকজন শ্রমিক বাড়ির পাশে লাওকরা মাঠের কৃষিজমিতে ধান কাটছিল। দুপুরে বজ পাত ও বৃষ্টি শুরু হলে শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেয়। কিন্তু সাহাব উদ্দিন পিছনে পড়ে গেলে হঠাৎ করে বজ পাতের ঘটনা ঘটে। এ সময় বজ পাতে সাহাব উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই সাহাব উদ্দিন নামের ওই যুবক মারা গেছেন।