Print Date & Time : 22 April 2026 Wednesday 10:11 pm

হিলিতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

প্রতিনিধি, হিলি : দিনাজপুরের হিলিতে ট্রেনে কাটা পড়ে স্কুল পড়ুয়া ওয়াদুদ হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় উপজেলার সাতকুরি রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর উপজেলার রায়ভাগ গ্রামের রশিদুল ইসলামের ছেলে ।

স্থানীয় সুত্রে জানা যায়, আজকে সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী ট্রেন আসলে ওই ছেলে লাফ দেয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে গোহাড়া দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীতে লেখাপড়া করে।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আজকে সকালে উপজেলার সাতকুরি রেলগেটে ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে।