Print Date & Time : 22 April 2026 Wednesday 2:04 am

হিলি সীমান্তে দুই ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রতিনিধি, হিলি (দিনাজপুর): হিলি সীমান্তের জিরো পয়েন্ট এলাকা থেকে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে সীমান্তের ২৮৫/১০ এস পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আলম মিয়া।

ওই দুই শিক্ষার্থী হলেন- হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন এবং আরমান আলীর ছেলে রিফাত হোসেন। তারা দুজনেই আলীহাট গাজি আমিনীয়া মাদ্রসার ছাত্র।

হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আলম মিয়া বলেন, আজ সকালের দিকে ওই দুই ছাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন দিয়ে সীমান্তের দিকে ঘুরতে আসে। এক পর্যায়ে ভুল করে ওই দুই ছাত্র সীমান্তের ২৮০/১০ এস পিলার অতিক্রম করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়।

তিনি আরও বলেন,  ধরে নিয়ে যাওয়া দুই ছাত্রকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত বিএসএফে পক্ষ থেকে প্রতিউত্তর পাওয়া যাবে।