প্রতিনিধি, হিলি (দিনাজপুর): ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
আজ শনিবার সকাল থেকেই বন্দরের পন্য লোড আনলোড সহ সব ধরনের বানিজ্য বন্ধ থাকবে।
হিলি সিএন্ড এফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, আজ শনিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানিসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামীকাল রোববার সকাল থেকে যথারীতি বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।
পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস, সারাদেশ সরকারি অফিস আদালত সব বন্ধ থাকবে। তাই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম ও বন্দরের পন্য লোড আনলোডসহ সকাল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামীকাল থেকে বন্দরের পন্য লোড আনলোডসহ সকল কার্যক্রম চালু থাকবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ পলাশ জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সরকারি ছুটির অন্তর্ভুক্ত না। অন্যান্য দিনের মত আজকে ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্ট নিয়ে যাত্রীরা দেশে ফিরতে পারবেন।

Print Date & Time : 21 April 2026 Tuesday 2:42 am
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ
সারা বাংলা ♦ প্রকাশ: