Print Date & Time : 22 April 2026 Wednesday 8:04 am

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু

প্রতিনিধি, হিলি : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে এক দিন বন্ধের পর আবারও শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে বন্দরে ফিরেছে কর্মচাঞ্জল্য। আসতে শুরু করেছে দুর দুরান্ত থেকে পাইকার পত্র।

হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারন সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গতকাল রবিবার(৯ অক্টোবর) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল । তবে আজকে সোমবার (১০ অক্টোবর) থেকে যথারিতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

হিলি পানামা পোর্ট লিমিটেড জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, গতকালকে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দরের পন্য লোড আনলোড সহ সকল প্রকার কার্যক্রম বন্ধ ছিল। তবে আজকে থেকে বন্দরের সকল কার্যক্রম চালু হয়েছে ।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট অফিসার ইনচার্জ বদিউজ্জামান বলেন, গতকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সরকারি ছুটির আওতাভুক্ত না। তাই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।