Print Date & Time : 21 April 2026 Tuesday 9:21 pm

১৯২কেন্দ্রের ফল: আইভী ১৬১২৭৮, তৈমূর ৯২১৭১

প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ১৯২টি ভোটকেন্দ্রের মধ্যে ১৯২ টি কেন্দ্রেরই ফলাফল পাওয়া গেছে। এতে নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ১৬১২৭৮ ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২১৭১ ভোট।

নারায়ণগঞ্জ শহরে ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন পুরুষ ও ২ লাখ ৫৭ হাজার ১১১ জন নারী ভোটার এবং ৪ জন ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন।