Print Date & Time : 19 April 2026 Sunday 9:51 pm

২৪ ঘন্টায় লালমনিরহাটে বন্যা শঙ্কা

প্রতিনিধি,লালমনিরহাট : উজানি ঢল আর স্থানীয় হাল্কা বৃষ্টিতেই তিস্তায় পানি বৃদ্ধি পেয়েছে। সোমবার (১লা আগস্ট) বিকাল তিনটায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপরে পানি প্রবাহ রেকর্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড।

এদিকে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। তারা নদীচর ও তীরবর্তি রোপা আমন সহ ফসলের ব্যাপ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। সেই সাথে রয়েছে ভাঙনের ভয়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলি মিজানুর রহমান বলেন, আগামী ২৪ ঘন্টায় নদীর পানি বৃদ্ধি পেয়ে লালমনিররহাট ও নীলফামারীতে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।