Print Date & Time : 19 April 2026 Sunday 8:13 am

২ কোম্পানির লেনদেন চালু কাল

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি লিন্ডে বাংলাদেশ ও লাফার্জহোলিসিম বাংলাদেশ লিমিটেড আগামীকাল বৃহস্পতিবার শেয়ার লেনদেনে ফিরবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রের্কড ডেটের কারণে আজ বুধবার কোম্পানিগুলোর লেনদেন স্থগিত রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার কোম্পানিগুলোর লেনদেন যথানিয়মে চালু হবে।