Print Date & Time : 15 May 2026 Friday 11:32 pm

৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২৯ জুলাই

নিজস্ব প্রতিবেদক: ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে ২৯ জুলাই সোমবার। গতকাল সরকারি কর্মকমিশন (পিএসসি) ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত ১ জুলাই ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে পাস করেন ৯ হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ প্রার্থী। পাস করা প্রার্থীরা এখন মৌখিক পরীক্ষা দেবেন।
৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে দুই হাজার ২৪ ক্যাডার কর্মকর্তা নিয়োগের কথা ছিল। তবে এখন এ বিসিএসে ১৩৬ জন বেশি নিয়োগ পাবেন। এতে এই বিসিএসে মোট পদের সংখ্যা হচ্ছে দুই হাজার ১৬০।
৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় গত বছরের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফল প্রকাশ করা হয়। এতে তিন লাখ ৮৯ হাজার ৪৬৮ প্রার্থী আবেদন করেন।