Print Date & Time : 26 April 2026 Sunday 12:53 am

৫০ লাখ টাকার হেরোইনসহ আটক ২

প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকবিরোধী অভিযানে ৫০ লাখ টাকার হেরোইনসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার লে. বিএন মো. আবুল হাসেম।

আটককৃতরা হলেন, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার মো. হারুন ফকিরের ছেলে মো. হেলাল উদ্দিন (২৩) ও  কিশোরগঞ্জ জেলার নান্দাইল থানার তারাই গ্রামের বুবুল হোসেনের ছেলে মো. অলি উল্লাহ (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতিতে জানান, শুক্রবার গভীর রাতে জেলার সলঙ্গা থানার রামারচর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়।  এ সময় তাদের কাছ থেকে ৪৭৩ গ্রাম হেরোইন (যার মূল্য ৫০ লাখ টাকা) উদ্ধার করা হয়। এছাড়া তাদের সঙ্গে থাকা মাদক বহনের কাজে ব্যবহƒত ১টি মাইক্রোবাস ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহƒত ৩টি মোবাইল এবং নগদ ২,৭০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত ও আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা করা হয়েছে।