Print Date & Time : 17 April 2026 Friday 10:02 am

বেনাপোলে ১০ স্বর্ণের বারসহ দুই যুবক আটক

প্রতিনিধি, বেনাপোল (যশোর): যশোরের পুটখালী সীমান্ত এলাকা থেকে এক কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে সীমান্তের ইছাপুর খালপাড় জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেনÑহাবিবুর রহমান (২৯) ও আক্তারুল ইসলাম (২৫)। হাবিবুর রহমান বেনাপোল পোর্ট থানার খলশি গ্রামের রমজান আলীর ও আক্তারুল ইসলাম একই গ্রামের আবু বক্করের ছেলে।

খুলনার ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে এমন খবরের ভিত্তিতে বুধবার দুপুরে বিজিবি সদস্যরা ইছাপুর খালপাড় জামে মসজিদের পাশে অবস্থান নেয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. আরিফুর রহমান বলেন, ক্যাম্পাসের অভ্যন্তরে অনেক দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্যের তথ্য পেয়েছি আমরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করার উদ্যোগ অনেক আগে থেকে আমরা নিয়েছিলাম। রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণের সঙ্গে অনেকবার কথা হয়েছে, কিন্তু সময়-সুযোগের কারণে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। আজকে রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২৭ আগস্ট ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫০টি দোকানপাট উচ্ছেদ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।