প্রতিনিধি (পীরগঞ্জ), রংপুর: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় সারা দেশে অগ্রাধিকার ভিত্তিতে ৫০০ মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। তিনি গতকাল শনিবার উপজেলার লালদিঘি বাজারে পীরগঞ্জ মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার অগ্রাধিকার দিয়ে এসব মসজিদ নির্মাণ করছে। এসব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি শিশুদের জন্য ধর্মীয় শিক্ষার সুযোগ থাকবে। ইসলামি মূল্যবোধসম্পন্ন ভবিষ্যৎ প্রজš§ গড়ে তুলতে এ মডেল মসজিদগুলো ভূমিকা রাখবে।
এর আগে তিনি পীরগঞ্জের ফতেপুর মিয়াবাড়িতে উপস্থিত হয়ে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। পরে স্পিকার মহিলাদের জন্য মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন।




