‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড গত মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস পালন করে। ডেসকোর নির্বাহী পরিচালক খন্দকার জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আমীর আলী। অনুষ্ঠানের আলোচনায় ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পুরুষের পাশাপাশি ডেসকো পরিবারের সব নারীর অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার করা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করেন ডেসকোর নারী কর্মকর্তা-কর্মচারীরা। বিজ্ঞপ্তি




