জাপানি ‘সনি’ ব্র্যান্ডের পণ্য বাংলাদেশের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর র্যাংগস ইলেকট্রনিক্সের শোরুমের পাশাপাশি এখন থেকে দেশব্যাপী সব ট্রান্সকম ডিজিটালের আউটলেটে পাওয়া যাবে। উভয় কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষর উপলক্ষে সম্প্রতি ট্রান্সকম ডিজিটালের গুলশান-১ আউটলেটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে র্যাংগস ইলেকট্রনিক্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ জানে আলম, ট্রান্সকম ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস রিতেশ রঞ্জনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন। বিজ্ঞপ্তি




