বাংলাদেশের পতাকাযুক্ত ছবিটি সরিয়ে ফেলল পাকিস্তান হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক : অবশেষে নানা বিতর্কের পর বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের ফেসবুক পেজের সেই বিতর্কিত ছবিটি সরিয়ে নেয়া হয়েছে।

আজ রোববার (২৪ জুলাই) বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ ও পাকিস্তানের একীভূত পতাকা সরিয়ে নেয় পাকিস্তান হাইকমিশন।

২১ জুলাই বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন ফেসবুকে একটি ছবি প্রকাশ করে। এটি প্রকাশ করার পর নানা মহলে তীব্র সমালোচনা শুরু হয়, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে এরইমধ্যে আপত্তি তুলেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল শনিবার (২৩ জুলাই) বিকাল ৫টার মধ্যে বাংলাদেশের পতাকাযুক্ত ছবি সরিয়ে নিতে নির্দেশনা দেয়া হয়। ঢাকার নির্দেশনার প্রায় ১৯ ঘণ্টার কাছাকাছি সময়ে ছবিটি সরিয়ে নেয় পাকিস্তান হাইকমিশন।