পিডিবিএলের ৫০তম বোর্ড ও ৬৯তম দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) ৫০তম বোর্ড অব ডিরেক্টরস ও ৬৯তম দ্বিমাসিক সভা গতকাল রাজধানীর দিলকুশার পূর্বাণী হোটেলে অনুষ্ঠিত হয়। সভার আয়োজক ছিল মার্কেন্টাইল ব্যাংক। পিডিবিএল চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান সভায় সভাপতিত্ব করেন। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রবিউল হোসাইন এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দিন আহমেদ সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি