বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাকাবের চুক্তি

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সিএমএসএমই খাতে মেয়াদি ঋণের বিপরীতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মধ্যে একটি চুক্তি সই হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের পরিচালক মো. জাকের হোসেন এবং রাকাবের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাসের। বিজ্ঞপ্তি