এলজিইডি প্রতিষ্ঠিত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) দুদিনব্যাপী পরিকল্পনা বিষয়ক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। কমর্শালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন। কর্মশালার উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক গোপাল কৃষ্ণ দেবনাথ, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. জসিম উদ্দিন, উন্নয়ন সহযোগী সংস্থা কেএফডব্লিউ পোর্টফোলিও ম্যানেজার জোহানেস হেংস্ট ও আইডিসি-ক্রিলিকের টিম লিডার ড. ডানবুম। বিজ্ঞপ্তি




