শেয়ার বিজ ডেস্ক :পরিবেশবাদী সংগঠন অরণ্যের উদ্যোগে শিশুদের ফলদ চারা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্যাটসবি অয়ারের সহোযোগিতায় টিকা বা সেবা নিতে আসা ০-১ বছরের শিশুর মাঝে ১টি করে ফলদ চারা বিতরণ করা হয়।
অরণ্যের সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সভাপতিত্বে কোষাধ্যক্ষ জামিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. আবিদ বিন হুসাইন (মেডিকেল অফিসার)। এছাড়া আর উপস্থিত ছিলেন উৎসর্গ নার্সিং ইনস্টিটিউট চেয়ারম্যান খোরশেদ আলম, তৈয়ুবুর রহমান সরদার সাংবাদিক ভোরের কাগজ, জাহাঙ্গীর আলম সরদার ভারপ্রাপ্ত অধ্যক্ষ উলিপুর এম এস স্কুল অ্যান্ড কলেজ, রফিকুল ইসলাম আনছারী উপদেষ্টা গ্রিন ভয়েস উলিপুর, আব্দুল মালেক দৈনিক ভোরের পাতা, মাহামুদুল হাসান শাহীন।




