ইতালির ভিসা পেতে কেনো বিলম্ব, জানালেন উপদেষ্টা

শেয়ার বিজ ডেস্ক: বাংলাদেশসহ কয়েকটা দেশের ভিসা ইস‍্যুতে নতুন আইন করছে ইতালি, তাই দেশটিতে যেতে আগ্রহী ব্যক্তিদের ভিসা পেতে বিলম্ব হচ্ছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, বিগত সরকারের আমলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ছিল। তবে অন্তর্বর্তী সরকার আসার পর সেই টানাপোড়েন কেটে গেছে।

লেবানন ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, লেবানন চলমান যুদ্ধ প‌রি‌স্থি‌তি‌র কার‌ণে দে‌শে ফিরতে এখন পর্যন্ত এক হাজার ৮০০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। প্রথম দফায় আগামী ২১ অক্টোবর ৫৩ জন বাংলা‌দে‌শির দে‌শে প্রত্যাবর্তন করার কথা রয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, আদালত যে ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছে তাদের সবাইকে খুঁজে বের করার চেষ্টা করবে সরকার। আদালত যেহেতু এক মাসের সময় দিয়েছেন, তাই শেখ হাসিনাসহ পলাতকদের দেশে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব‍্যবস্থা নেবেন।