নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর বাড়ায় ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে। তবে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১১৮ দশমিক ৮০ পয়েন্ট বা ২ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৫ হাজার ১৭ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২৬ দশমিক ২০ পয়েন্ট বা ২ দশমিক ৪০ শতাংশ বেড়ে ১ হাজার ১১৩ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৫২ দশমিক ৩৮ পয়েন্ট বা ২ দশমিক ৯০ শতাংশ বেড়ে ১ হাজার ৮৫৮ দশমিক ২৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৪৬ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১০ কোটি ৬৬ লাখ টাকা কমেছে। এ দিন ১৫ কোটি ৮ লাখ ৯৩ হাজার ১৮০টি শেয়ার ১ লাখ ৩৬ হাজার ২১৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১২টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ওঠে আসে ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা গ্রামীণফোন লিমিটেডের ৯ কোটি ২২ লাখ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ৯ কোটি ৩ লাখ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ কোটি ৯৭ লাখ, একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ৭ কোটি ৯৬ লাখ, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসির ৭ কোটি ৯৬ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৭ কোটি ৪৩ লাখ, মতিন স্পিনিং মিলস লিমিটেডের ৬ কোটি ৪৩ লাখ, স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসির ৬ কোটি ৪২ লাখ এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ২৩ দশমিক ৭২ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে ওঠে আসে মতিন স্পিনিং মিলস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা বিডিকম অনলাইন লিমিটেডের ১৯ দশমিক ৪৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ দশমিক ৭৬ শতাংশ, এসিআই লিমিটেডের ১০ দশমিক ৭২ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের ১০ দশমিক ০৮ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১০ শতাংশ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৯ দশমিক ৮৯ শতাংশ, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৯ দশমিক ৮৯ শতাংশ, বাংলাদেশ অটোকারস লিমিটেডের ৯ দশমিক ৮৮ শতাংশ এবং জেমিনি সি ফুড লিমিটেডের ৯ দশমিক ৮৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১২১ দশমিক ৯৩ পয়েন্ট বা ১ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৮ হাজার ৫২৭ দশমিক ৯৪ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৯৬ দশমিক ১৮ পয়েন্ট বা ১ দশমিক ৪১ শতাংশ বেড়ে ১৪ হাজার ১৭ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৮০ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত ছিল ২২টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১০ কোটি ৮ লাখ টাকার, এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ৩০ লাখ টাকার। অর্থাৎ সিএসইতে গতকাল লেনদেন ৬ কোটি ৭৮ লাখ টাকা বেড়েছে।




