প্রতিনিধি, টাঙ্গাইল : কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবন্ধু আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, মওলানা ভাসানীর জন্ম না হলে আমরা আজকে বাংলাদেশের নাগরিক হতাম না, হুজুর মওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশের হতো না, বাংলাদেশ না হলে আজকে আমাদের এই অবস্থা হতো না তার অনাধর দেখে খুব কষ্ট লাগে খুব খারাপ লাগে।
আজ রবিবার সকালে মওলানা ভাসানীর ৪৮ তম ওফাত বার্ষিকীতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন,আজকে সকালে যে পত্রিকা গুলো পড়লাম তেমন কোন পত্রিকাতে হুজুর মওলানা ভাসানীর খুব একটা উল্লেখ নেই, দুই একটাতে আছে খুব ছোট করে, একটা-দুইটাতে দেখলাম সেই ভিতরে। অতি সম্প্রতি বাংলাদেশ একটা মারাত্মক পরিবর্তন হয়েছে। কিন্তু অতীত বর্জন করে অস্বীকার করে, এই পরিবর্তন যদি কেউ করতে চাই তাহলে আহম্মকের স্বর্গেই বাস করছে দুদিন পরে তাদেরকেও এ রকম হতে হবে। মানুষ খুব আশা করেছিল কিন্তু গত এই তিন মাসে মানুষের আশার মতো ফল পাই নাই সাধারণ মানুষের যে উপার্জন তারা বাজারে যেতে পারছে না স্ত্রী পুত্র পরিবার নিয়ে খেতে পারছে না ভালোভাবে তারপরেও মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পীরে কামেল এরকম অলী জনগনের বন্ধু এই উপমহাদেশে খুব কম আছে। আমি আল্লার কাছে প্রার্থনা করি তাকে যেন বেশত নসীব করে। তার উসুলাই বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখেন।
আরও বলেন, যারা সরকার চালাচ্ছে তাদেরকে অনুরোধ করবো তারা যেন দেশের মানুষের কথা বিবেচনা করে ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়, যারা ছিলেন তাদের জন্য যেমন নয় আজকে যারা এসেছেন তাদের জন্যও চিরস্থায়ী নয়। এজন্য দেশের মানুষের কথা চিন্তা করুন দেশের মানুষকে সম্মান করুন যাদের এই দেশের জন্য অবদান আছে তাদের যথাযথ যোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালাবার চেষ্টা করুন। এই দেশের মানুষ চাই গণতন্ত্র চাই ভোটাধিকার শেখ হাসিনার এই রকম নেক্কারজনক পতনের কারন তিনি মানুষ ভোটাধিকারকে সম্মান করেন নাই পরপর কয়েক বার ভোটা দিতে দেন নাই যার ফল এটা হয়েছে এবং দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে এখন যারা তাদেরও পরিনতি খুব ভালো হবে না এটা আমার বিশ্বাস।
এসময় তার সাথে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




