নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমায় ডিএসইতে সূচকের পতন দেখা গেছে। একইসঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল এবং দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ২৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ কমে পাঁচ হাজার ১৬৫ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ দশমিক ২৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৭ শতাংশ কমে এক হাজার ১৪৩ দশমিক ৫৪ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ০৬ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ কমে এক হাজার ৯১১ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৩৭৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৫৫ কোটি ৫৪ লাখ টাকা কমেছে। এ দিন ১৬ কোটি ৮৩ লাখ ৩৮ হাজার ৫১৭টি শেয়ার এক লাখ ৩০ হাজার ৪৭৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ২৪০টির ও অপরিবর্তিত ছিল ৬৩টির দর।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ১২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা নিউ লাইন ক্লথিংস লিমিটেডের ৯ কোটি ৮০ লাখ, বীচ হ্যাচারি লিমিটেডের ৯ কোটি ৪২ লাখ, রবি আজিয়াটা লিমিটেডের ৯ কোটি ৩৩ লাখ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৯ কোটি ১ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৭ কোটি ৩১ লাখ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ৬ কোটি ৭৮ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ৬ কোটি ৪৬ লাখ, সিটি ব্যাংক পিএলসির ৬ কোটি ৪৩ লাখ এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে গতকাল ১০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৯ দশমিক ৮০ শতাংশ, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ৬ দশমিক ৭৫ শতাংশ, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ৫ দশমিক ৮০ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ৫ দশমিক ৬৪ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৪ দশমিক ৬৫ শতাংশ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৪ দশমিক ৩৩ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ৩ দশমিক ৫২ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩ দশমিক ২৩ শতাংশ এবং সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের ৩ দশমিক ০৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২৩ দশমিক ৬৪ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ৮ হাজার ৭৭৯ দশমিক ৩৭ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ১৪ হাজার ৪৭৩ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে। গতকাল সিএসইসিতে মোট ১৭৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির। সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৫ কোটি ৩০ লাখ টাকার। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৬৮ লাখ টাকার।
সিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা রবি আজিয়াটা পিএলসির ৩৮ লাখ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৪ লাখ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২৯ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ২৮ লাখ, মালেক স্পিনিং মিলস লিমিটেডের ২৪ লাখ, রুপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ২২ লাখ, এসিআই লিমিটেডের ১৪ লাখ, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ১৩ লাখ এবং এনআরবি ব্যাংক পিএলসির ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।




