পিকআপ ভ্যানের চাকা ফেটে নিহত দুই, আহত ছয়জন

প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে শ্রমিক বোঝাই পিকআপ ভ্যানের চাকা ফেটে দুইজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- হৃদয় রবিদাস (১৯), ও বিলাস দাস (১৭)। উভয়ই ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন।

সোমবার (০৩ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার সাতগাও চা কারখানার সামনের ২০০ ফুট  দুরত্বে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত দুজনেই আমড়াইলছড়া চা বাগানের বাসিন্দা।

শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান বলেন, ‘শ্রমিকরা ইট ভাটায় কাজে যাচ্ছিলো। পথিমধ্যে গাড়ির চাকা ফেটে গেলে চলতি গাড়ি থেকে শ্রমিকরা ছিটকে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় আমরা আহতদের উদ্বার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠাই। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় আরো ৬ জন আহত আছেন। গাড়ির চালককে পাওয়া যায়নি।