মেহেরপুরে চাঁদাবাজি ও বিশৃঙ্খলার অভিযোগে আটক ২

প্রতিনিধি, মেহেরপুর :মেহেরপুরে চাঁদাবাজি ও বিশৃঙ্খলার অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাতে দিকে সদর উপজেলার বারাদী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-জামিল হোসেনের ছেলে হালিম (৩০) ও সাদের আলীর ছেলে রিপন (৩২)। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি বারাদী এলাকায় চাঁদাবাজি ও স্থানীয় পরিবেশ অস্থির করার অভিযোগে বেশ কয়েকটি অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মোল্লা রিফাত রায়হানের নেতৃত্বে একটি যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে হালিম ও রিপনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।