মঙ্গলবারের বাজারের চিত্র: দুই পুঁজিবাজারেই সূচকের পতন

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসেও আগের দিনের মত ডিএসইর সব সূচক কমেছে। পাশাপাশি লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দামও কমেছে। তবে আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে লেনদেনে পরিমাণ।

এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বড় পতন দেখা গেছে। প্রতিষ্ঠানটির পাঁচটি সূচকেই পতন দেখা গেছে। সূচক পতনের পাশাপাশি লেনদেনও কমেছে সিএসইতে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজারচিত্র

আজ (মঙ্গলবার) ডিএসইর প্রধান সূচক ৩৭.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১০.৫৬ পয়েন্ট কমে ১ হাজার ১৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৫১ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ৪৪৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ৩১ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ৩১ কোটি ৮১ লাখ টাকা।

এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৫৫টির এবং পরিবর্তন হয়নি ৪৪টির।Stock market alerts

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

সিএসইতে আজ ৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ০২ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০০.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৭০ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৩৮.৪৯ পয়েন্ট।