প্রতিনিধি, মুন্সীগঞ্জ : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে দুর্ঘটনায় যে বাসের ছাদ উড়ে গেছে, তার চালক শহীদুল শেখকে গ্রেপ্তার করেছেন র্যাব সদস্যরা। গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের ফজলু শেখের ছেলে। র্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৭ এপ্রিল দিবাগত রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকার এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ উড়ে যায়। এর পরও ওই অবস্থায় অন্তত পাঁচ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক। পরে যাত্রীদের চিৎকারে গাড়ি থামিয়ে তিনি পালিয়ে যান। এ ঘটনায় ১৮ এপ্রিল শ্রীনগর উপজেলার হাষাড়া হাইওয়ে থানায় বাসটির মালিক, চালক ও হেলপারের বিরুদ্ধে এসআই আতাউর রহমান বাদী হয়ে মামলা করেন।




