প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রাম সদর উপজেলার শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবনির্বাচিত কো-অপ্ট চেয়ারম্যান মো. শামছুজ্জোহা কল্লোলের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে কালবের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান করা হয়। কেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান নুর ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন কালব ‘ক’ অঞ্চলের ডিরেক্টর জিল্লুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ক্লাস্টার পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, মুখ্য সংগঠক সাদিকুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলাম ও পৌরসভার সাবেক কাউন্সিলর তাজ উদ্দিন আহমেদ।
কালবের সাধারণ সম্পাদক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন রাজুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সদস্য সচিব আব্দুল মোমিন বাবু, সদর সভাপতি আরিফুর রহমান রুবেল, সদর সেক্রেটারি নুর মোহাম্মদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন কবির, একেএম তারিকুল ইসলাম, ইয়াকুব আলী, আসাদুজ্জামান অরেঞ্জ, মতিউর রহমান প্রমুখ।




