রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই: ক্যাব সভাপতি

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫.১২:২৫ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : আইন ভেঙে বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা দেখার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি অবসরপ্রাপ্ত সচিব এএইচএম সফিকুজ্জামান। গতকাল বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আজকে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে অত্যাবশ্যকীয় পণ্য আইন নিয়ে মিটিং ছিল জানিয়ে তিনি বলেন, ‘এ আইন অনুযায়ী কিছু পণ্যের মূল্য বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারণ করে দেয়। মূল্য নির্ধারণ কীভাবে করা হবে সেটার একটা ফর্মুলা আছে।’

ক্যাব সভাপতি বলেন, ‘আমরা জানি মঙ্গলবার হঠাৎ করে ভোজ্যতেলের দাম ৯ টাকা বাড়িয়ে দেয়া হয়েছে। রিফাইনারি অ্যাসোসিয়েশন যদি বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ না করে তেলের দাম বাড়ায়, আমি বলব সেটা আইনের ব্যত্যয়।’

‘বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া যদি তেলের দাম বাড়ানো হয়, তবে সেটি হবে ভোক্তার অধিকারের প্রশ্ন। আমি ক্যাবের প্রেসিডেন্ট হিসেবে যেটা বলতে চাই, যে মূল্যটা বেড়ে গেছে এটি অন্যায়ভাবে করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা যেটি বলেছেন-কঠোর ব্যবস্থা, আমরা সেটি দেখার অপেক্ষায় আছি।’

রিফাইনারি বন্ধ করে দেয়ার মতো বিধান আইনে রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘প্রতিযোগিতা আইন আছে, ভোক্তা অধিকার আইন, যদি কেউ মজুত করে দাম বাড়ায়, সেখানে বিশেষ বিধান আইন প্রয়োগের ব্যবস্থাও আছে। আমরা সেই আইনের প্রয়োগটা দেখতে চাই।’

সফিকুজ্জামান আরও বলেন, ‘আমাদের মিটিং থেকেই নির্দেশনা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ যে প্রতিষ্ঠানগুলো আছে তারা আজকে থেকেই অপারেশনে নামছে, কোথায় এই ব্যত্যয়টা হয়েছে। সে অনুযায়ী আমরা একটু অপেক্ষা করি কি ব্যবস্থা সরকার নেয়।’

এখানে সরকারের ব্যর্থতা আছে কি না-জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তো সরকার বলতে পারবে। সরকার তো এ মুহূর্তে অনেকগুলো চ্যালেঞ্জে আছে। নির্বাচন এবং আইন-শৃঙ্খলা নিয়ে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। সেখানে আমার কাছে যেটা মনে হয় নিত্যপণ্যের বাজার ব্যবস্থাপনায় হয়তোবা আরেকটু বেশি ফোকাস করা উচিত।’

ক্যাবের সভাপতি আরও বলেন, ‘আমি লক্ষ করেছি, ইদানীং মনিটরিংটা খুব বেশি দেখা যাচ্ছে না। সরকারের উচিত, অন্য যে ইস্যুগুলো আছে-রাজনীতি ও আইনশৃঙ্খলা ইস্যুর পাশাপাশি দ্রব্যমূল্য কিন্তু একটি বড় ইস্যু। আমি মনে করি, ভোক্তাদের স্বার্থে বাজার মনিটরিংটা আরও জোরদার করা উচিত।’

তবে ভোজ্যতেল ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশন বলেছে, দাম বাড়ানোর বিষয়ে মন্ত্রণালয় কিংবা ট্যারিফ কমিশনের অনুমতি নেওয়া প্রয়োজন নেই। এ বিষয়ে বাণিজ্য সচিব বলেন, ‘এটা তো তাদের বক্তব্য। তাদের ওই কথা তো আমরা একনলেজ করি না।’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিডার যুগান্তকারী উদ্যোগে বাড়বে বিদেশি বিনিয়োগ

Next Post

খালেদা জিয়ার চিকিৎসায় সব রকম সহযোগিতা দেয়া হবে

Related Posts

আমদানি ব্যয় বাড়ায় বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী
অর্থ ও বাণিজ্য

আমদানি ব্যয় বাড়ায় বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী

ব্যবসাবান্ধব বাজেটের আহ্বান এমসিসিআইয়ের
অর্থ ও বাণিজ্য

ব্যবসাবান্ধব বাজেটের আহ্বান এমসিসিআইয়ের

শক্তিশালী নেতৃত্বে গতিশীল এফবিসিসিআই গড়ার তাগিদ
অর্থ ও বাণিজ্য

শক্তিশালী নেতৃত্বে গতিশীল এফবিসিসিআই গড়ার তাগিদ

Next Post

খালেদা জিয়ার চিকিৎসায় সব রকম সহযোগিতা দেয়া হবে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের ঘোষণা ইরানের, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের ঘোষণা ইরানের, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

আমদানি ব্যয় বাড়ায় বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী

আমদানি ব্যয় বাড়ায় বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী

ব্যবসাবান্ধব বাজেটের আহ্বান এমসিসিআইয়ের

ব্যবসাবান্ধব বাজেটের আহ্বান এমসিসিআইয়ের

সমুদ্রে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

সমুদ্রে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

উত্তেজনা বাড়ছে, কিউবা নিয়ে সংলাপের আহ্বান

উত্তেজনা বাড়ছে, কিউবা নিয়ে সংলাপের আহ্বান




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET