শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২ | ১৭ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

আহত জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণে বিশেষ প্রশিক্ষণ শুরু

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬.৩:৩৪ অপরাহ্ণ
বিভাগ - জাতীয়, দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
আহত জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণে বিশেষ প্রশিক্ষণ শুরু
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: আহত জুলাই যোদ্ধাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।

আজ সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বিসিটিআই পরিচালিত মোট ১০টি কোর্সের মধ্যে প্রথম পর্যায়ের ৫টি কোর্সের কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী বক্তব্যে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘জুলাই যোদ্ধাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ। তাঁদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা একটি নতুন দেশ গঠনের স্বপ্নে ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং এখনো আছি। যাঁরা অঙ্গহানি হয়েছেন, চোখ হারিয়েছেন কিংবা এখনও হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন—তাঁদের জন্য আমাদের অকুণ্ঠ সমবেদনা। আজ যেসব জুলাই যোদ্ধা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাঁদের পেয়ে আমরা সত্যিই সৌভাগ্যবান।’

প্রথম পর্যায়ে প্রশিক্ষণের আওতায় থাকছে বেসিক ফিল্ম, চিত্রনাট্য লিখন, চলচ্চিত্র সম্পাদনা, সেট ডিজাইন ও প্রামাণ্যচিত্র নির্মাণ বিষয়ে পাঁচটি কোর্স। সচিব অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের এসব কোর্সের বিষয়বস্তু গভীরভাবে আত্মস্থ করে এর নান্দনিক দিকগুলো অনুধাবনের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান, যাতে ভবিষ্যৎ কর্মজীবনে এসব জ্ঞান কাজে লাগানো যায়।

তিনি এই কোর্সের পরিকল্পনাকারী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে আর্থিক ও প্রশাসনিক জটিলতা নিরসন করে প্রশিক্ষণ কার্যক্রম আয়োজনের জন্য বিসিটিআই-এর প্রধান নির্বাহী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এছাড়া, আন্তরিক সহযোগিতার জন্য জুলাই ফাউন্ডেশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নিস্তার জাহান কবীর, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক রফিকুল আনোয়ার রাসেল এবং লাবিব নাজমুছ ছাকিব।

অনুষ্ঠানে বিসিটিআই-এর উপপরিচালক মো. মোকছেদ হোসেনসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দুই পর্যায়ে অনুষ্ঠিত এই স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রথম পর্যায়ে মোট ৮০ জন জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

অনুষ্ঠান শেষে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বিসিটিআই-এর নবনির্মিত ‘সাউন্ড রেকর্ডিং স্টুডিও’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সরকারের পক্ষ থেকে গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

Next Post

আমরা ফ্যাসিস্টদের তাড়াতে জানি, প্রয়োজনে মার খেতেও জানি: মির্জা ফখরুল

Related Posts

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে
অর্থ ও বাণিজ্য

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?
দিনের খবর

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে

যুদ্ধের প্রভাব বাংলাদেশে! তেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের মজুত—দীর্ঘ লাইনে ভিড় পাম্পে

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

রোজায় সবজিতে স্বস্তি, কিন্তু মুরগির দামে আগুন! এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৬০ টাকা

রোজায় সবজিতে স্বস্তি, কিন্তু মুরগির দামে আগুন! এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৬০ টাকা

বিদেশি মুদ্রার সর্বশেষ দাম : ডলার, পাউন্ড, রিয়াল, দিরহাম আজ কত টাকা?

বিদেশি মুদ্রার সর্বশেষ দাম : ডলার, পাউন্ড, রিয়াল, দিরহাম আজ কত টাকা?

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET