শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
৩ বৈশাখ ১৪৩৩ | ২৯ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বছরে মৃত্যু ৪২ হাজার

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

Share Biz News Share Biz News
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬.১:৫২ পূর্বাহ্ণ
বিভাগ - শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

ওয়ালিউর রহমান ফরহাদ: টিকা সংকটে হামের প্রাদুর্ভাবের মধ্যেই দেশে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শনাক্ত ও নজরদারি না থাকায় গত ২০২৫ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) যক্ষ্মা রোগী শনাক্তের হার উল্লেখযোগ্যভাবে কমেছে, যা রোগ বিস্তারের মারাত্মক ঝুঁকির ইঙ্গিত বহন করছে। একই সঙ্গে কয়েকটি কেন্দে ওষুধ ও কিটের মজুত ফুরিয়ে যাওয়ায় এবং নতুন করে কিট ক্রয় ও টেন্ডার প্রক্রিয়ায় ধীরগতির কারণে সংক্রামক রোগটি বিস্তারে বিশেষজ্ঞরা আশঙ্কার কথা জানালেও সরকারের সংশ্লিষ্টরা বলছেন আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।
তবে চলতি বছরের মার্চ মাসের স্বাস্থ্য বুলেটিনের তথ্য অনুযায়ী, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (এনটিপি) ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে জাতীয় কেস নোটিফিকেশন রেট (সিএনআর) নেমে এসেছে ১৬৯-এ, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৪ সালের একই সময়ে এ হার ছিল ১৯৬ এবং ২০২৩ সালে ২০১।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শনাক্ত কমে যাওয়া মানে রোগ কমে যাওয়া নয়; বরং এটি সেবা ও নজরদারির ঘাটতির প্রতি ইঙ্গিত করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দেশে প্রতি এক লাখে ১২১ জন যক্ষ্মায় আক্রান্ত হয়।
স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টিখাত কর্মসূচির অধীন অপারেশন প্ল্যানের আওতায় প্রায় তিন দশক জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি পরিচালিত হয়েছে। ২০২৪ সালের জুনে এটি বন্ধ হয়ে যায়। নতুন ডিপিপি জমা দেওয়া হলেও অনুমোদন হয়নি।
ফলে দীর্ঘ সময় ধরে ওষুধ ও টিকা কেনাকাটা বন্ধ রয়েছে এবং মাঠ পর্যায়ে ওষুধ সংকট দেখা দিয়েছে।
এছাড়া ইউএসএইড ও গ্লোবাল ফান্ডের অর্থায়নও বন্ধ হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় গত জুনে নতুন উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দেওয়া হলেও তা এখনও অনুমোদিত হয়নি। গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয় সংশোধন দিয়ে প্রস্তাবটি স্বাস্থ্য অধিদপ্তরে ফেরত পাঠিয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, দ্রুত অর্থায়ন ও অনুমোদন না হলে বড় সংকট দেখা দিতে পারে। কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয় অর্থায়নের জটিলতা, বৈদেশিক সহায়তা কমে যাওয়া এবং জনবল সংকটে মাঠপর্যায়ের কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। ফলে রোগী শনাক্তকরণও কমে গেছে; যা রোগ ছড়ানোর ঝুঁকি তৈরি করছে।
সব বিভাগেই শনাক্তের হার কমেছে। রংপুর বিভাগে তৃতীয় প্রান্তিকে প্রতি লাখে ২০০ জন থেকে চতুর্থ প্রান্তিকে ১৪৯-এ নেমেছে। সিলেটে তৃতীয় প্রান্তিকে ২১৫ থেকে চতুর্থ প্রান্তিকে ২০১ হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় তিন লাখ ৭৫ হাজার মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়। প্রতিদিন গড়ে শনাক্ত হয় ১,০৩৪ জন এবং বছরে প্রায় ৪২ হাজার মানুষের মৃত্যু হয়, অর্থাৎ প্রতিদিন প্রায় ১২১ জন মারা যায়।
শনাক্ত রোগীদের মধ্যে ৬০ শতাংশ ফুসফুসের যক্ষ্মা, ২৫ শতাংশ ফুসফুসের বাইরে এবং ১৫ শতাংশ ক্লিনিক্যালি নির্ণীত। শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি বেশি উদ্বেগজনক। মোট রোগীর প্রায় ১০ শতাংশ শিশু হওয়ার কথা থাকলেও এখন শনাক্ত হচ্ছে মাত্র ৪ থেকে ৫ শতাংশ। ২০২৫ সালের শেষ প্রান্তিকে শিশু রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯৯৫ জন, যা ২০২৪ সালে ছিল ৪ হাজার ৩৩১ এবং ২০২৩ সালে ছিল ৪ হাজার ৩২৮। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গ্লোবাল ফান্ডের প্রতিনিধি দল সেবা ঘাটতি, তথ্যের মানোন্নয়ন এবং সরবরাহ ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করেছে। সরকার ২০৩৫ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের লক্ষ্য নির্ধারণ করলেও প্রায় ২১ শতাংশ রোগী এখনও শনাক্তের বাইরে রয়েছে।
বিশেষজ্ঞরা বলেন, দ্রুত রোগ শনাক্ত, পূর্ণ চিকিৎসা নিশ্চিত করা এবং শিশু রোগী শনাক্তে জোর দেওয়া জরুরি। পরিকল্পনা ছাড়াই কর্মসূচি বন্ধ, অর্থায়ন সংকট এবং ল্যাব কার্যক্রমে স্থবিরতা যক্ষ্মা নিয়ন্ত্রণে দুর্বলতা তৈরি করেছে। বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. রেজাউল হক বলেন, শনাক্ত কমে যাওয়া মানে রোগ কমা নয়, বরং সেবা ও নজরদারির ঘাটতি। তিনি জানান, অনেক জেলায় জিন এক্সপার্ট ল্যাব বন্ধ রয়েছে এবং অর্থের অভাবে কিছু ল্যাব চালু করা যাচ্ছে না। ফলে ভুল রোগী শনাক্তের ঝুঁকি বাড়ছে। তিনি বলেন, রোগী খোঁজার কার্যক্রম বাড়ানো এবং কমিউনিটি পর্যায়ে স্ক্রিনিং জোরদার করা জরুরি। এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, স্ক্রিনিং কমে যাওয়া, রিপোর্টিং ঘাটতি, ল্যাব সীমাবদ্ধতা এবং স্বাস্থ্যসেবা গ্রহণে প্রতিবন্ধকতা যক্ষ্মা নিয়ন্ত্রণে প্রভাব ফেলছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বিশেষজ্ঞ ডা. আহমদ পারভেজ জাবীন বলেন, সরকারি অর্থায়নের জটিলতা দ্রুত সমাধান হবে বলে আশা করা হচ্ছে এবং বাজেটে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির উপপরিচালক ডা. শাফিন জাব্বার বলেন, শেষ প্রান্তিকে শনাক্ত হার কমার কারণ জানতে আরও সময় ও গবেষণা প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন শেয়ার বিজকে বলেন, যক্ষ্মার টিকার যথেষ্ট মজুত রয়েছে এবং যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে গতি ফেরাতে দ্রুত ডিপিপি অনুমোদনের চেষ্টা চলছে। এছাড়া ওষুধ কেনার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। তাই জনসাধারণকে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে সতর্ক ও রোগ সম্বন্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

Next Post

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

Related Posts

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু
শীর্ষ খবর

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

জ্বালানি সংকটকালে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
শীর্ষ খবর

জ্বালানি সংকটকালে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
শীর্ষ খবর

লেনদেন ৮০৬ কোটি টাকা ছাড়িয়েছে

Next Post
ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET