রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
২৯ চৈত্র ১৪৩২ | ২৪ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

এশিয়ার বাজারে পতন সোনার দামে নতুন রেকর্ড

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫.১:২৫ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, আন্তর্জাতিক, জাতীয়, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পাটজাত পণ্য রপ্তানি বাড়াতে বহুমুখী উদ্যোগ নিন
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : এশিয়ার শেয়ার বাজারগুলো নিম্নমুখী হয়েছে গতকাল বুধবার। অন্যদিকে ইকুইটি ও বন্ড বাজারে ব্যাপক বিক্রির পর বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় খুঁজতে থাকায় টানা ছয় দিনের উত্থান অব্যাহত রেখে নতুন রেকর্ড ছুঁয়েছে সোনার দাম। হংকং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এশিয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ডেলিভারির জন্য সোনার দাম নতুন রেকর্ডে পৌঁছেছে। আউন্সপ্রতি সোনার দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৪৬ দশমিক ৯৬ ডলারে পৌঁছেছে। সব মিলে গত ছয় দিনে দাম ৫ শতাংশ বেড়েছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভ সিস্টেমের (ফেড) গভর্নর লিসা কুককে বরখাস্ত করার চেষ্টা করার পর ব্যবসায়ীরা মার্কিন ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকের ক্যারল কং বলেন, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাবর্তনের ফলে নিরাপদ বিনিয়োগের ব্যাপারে বিনিয়োগকারীদের পছন্দ পরিবর্তিত হতে পারে। তিনি আরও বলেন, ‘সোনার দাম আগের চেয়েও বেশি বেড়েছে, যা এখন পর্যন্ত ৩০ শতাংশেরও বেশি। তবে ঝুঁকিটি হলো, প্রেসিডেন্ট ট্রাম্প যদি মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বিশেষ করে ফেডারেল রিজার্ভের স্বাধীনতাকে খর্ব করতে থাকেন, তাহলে মার্কিন ডলার নিরাপদ আশ্রয়স্থল হিসেবে তার আবেদন আরও হারাবে।’

এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনেস বলেন, বন্ড ও ইকুইটি স্থবির হয়ে পড়ায় সোনার দাম শেষ অবলম্বন হয়ে উঠেছে। ডলারের উত্থান বৈশ্বিক আর্থিক পরিস্থিতি আরও কঠিন করে তুলছে, ঠিক তখনই প্রযুক্তি ও চিপস খাতে শুল্ক সংঘাত আবারও দেখা দিচ্ছে, যার ফলে এটি নিশ্চিত হয়েছে যে, এশিয়া বিচ্ছিন্নভাবে বাণিজ্য করতে পারবে না।

এদিকে জাপানের শেয়ারবাজার স্থানীয় রাজনৈতিক অনিশ্চয়তায় চাপে পড়ে। গত জুলাইয়ের উচ্চকক্ষের নির্বাচনে ভরাডুবির দায়ে গত মঙ্গলবার ক্ষমতাসীন দলের নম্বর টু পদত্যাগের ইঙ্গিত দেয়ায় গতকাল বুধবার বাজার খোলার পর টোকিও শেয়ার নিম্নমুখী হয়।

সিডনির ভ্যানেকের ক্রস-অ্যাসেট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট আনা উ ব্লুমবার্গকে বলেন, ‘ব্যবসায়ীরা জাপানের রাজনৈতিক ভবিষ্যৎকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হতে দেখছেন, যা অস্থিরতা বৃদ্ধি করছে।’

এদিকে এশিয়ায় প্রাথমিক লেনদেনের সময় মূল্যবান ধাতুটি প্রতি আউন্স ৩,৫০১ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে, যা এপ্রিলে এর আগের রেকর্ড ৩,৫০০ দশমিক ১০ ডলারকে ছাড়িয়ে গেছে।

হংকং থেকে এএফপি এ খবর জানায়। বিনিয়োগকারীরা দুর্বল মার্কিন ডলার ও ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার কমানোর সম্ভাবনার কথা বিবেচনায় নেয়ায় সোনার দামের এই দরপতন ঘটেছে।

মার্কিন মুদ্রাস্ফীতির একটি মূল্যসূচক দ্রুত বৃদ্ধি পাওয়ায়  শুক্রবার ওয়াল স্ট্রিট রেকর্ড সর্বোচ্চ থেকে পিছিয়ে এসেছে। একই সময়ে, ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগ বেড়েছে। শ্রম দিবসের জন্য গত সোমবার ওয়াল স্ট্রিট বন্ধ ছিল, তখন প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ডলার মিশ্র লেনদেন করেছে।

বন্ধকী জালিয়াতির অভিযোগে ফেডের গভর্নরকে তিরস্কার করার পর ট্রাম্প গত মাসে বলেছিলেন, ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক পদত্যাগ না করলে, তিনি তাকে বরখাস্ত করবেন।

মার্কিন আপিল আদালত ডোনাল্ড ট্রাম্পের অনেক শুল্ক, যা বিশ্ব বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করেছে সেগুলো অবৈধ বলে রায় দেয়ার পরও এই রেকর্ড প্রকাশিত হয়েছে।

তবে আদালত আপাতত এই ব্যবস্থাগুলো বহাল রাখার অনুমতি দেয়ায়, মার্কিন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টে লড়াই করার জন্য সময় পেয়েছেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জব্দ হচ্ছে তারিক সিদ্দিকীর মেয়ের আয়কর নথি

Next Post

মাতারবাড়ী-মহেশখালীতে হবে ২৫ লাখ লোকের কর্মসংস্থান

Related Posts

জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
জাতীয়

জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

ন্যাশনাল টিউবস নয় মাসে মুনাফা থেকে লোকসানে
অর্থ ও বাণিজ্য

ন্যাশনাল টিউবস নয় মাসে মুনাফা থেকে লোকসানে

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা থমকে গেলেও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা থমকে গেলেও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান

Next Post
মাতারবাড়ী-মহেশখালীতে হবে ২৫ লাখ লোকের কর্মসংস্থান

মাতারবাড়ী-মহেশখালীতে হবে ২৫ লাখ লোকের কর্মসংস্থান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিশ্ব পারকিনসন্স দিবসে সচেতনতামূলক নানা আয়োজন স্কয়ার হসপিটালে

বিশ্ব পারকিনসন্স দিবসে সচেতনতামূলক নানা আয়োজন স্কয়ার হসপিটালে

১২০ পরিবেশককে পুরস্কৃত করলো মার্সেল

১২০ পরিবেশককে পুরস্কৃত করলো মার্সেল

জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

চিরবিদায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

চিরবিদায় কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

ন্যাশনাল টিউবস নয় মাসে মুনাফা থেকে লোকসানে

ন্যাশনাল টিউবস নয় মাসে মুনাফা থেকে লোকসানে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET