বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

চালবাজারের ‘মাফিয়া’ চক্র ও ব্যাংকিং ব্যবস্থায় নৈতিক সংকট কাম্য নয় 

Share Biz News Share Biz News
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬.১:২৬ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, সম্পাদকীয় ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

দেশের মানুষের প্রধান খাদ্য চাল নিয়ে চালবাজি একশ্রেণির ব্যবসায়ীর মজ্জাগত স্বভাব। তাদের হাতে দীর্ঘদিন ধরে এই মৌলিক খাদ্যপণ্যের বাজার জিম্মি। প্রচুর মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকটের নানা চিত্র মানুষ দীর্ঘদিন ধরে দেখে আসছে।  যৌক্তিক কোনো কারণ ছাড়াই বাড়ানো হয় চালের দাম। শুধু চাল নয়, অন্যান্য নিত্যপণ্যের বাজারেও তারা একই আচরণ করেন। তাদের অনেকেই ব্যাংকিং ব্যবস্থাকেও কার্যত তামাশায় পরিণত করেছেন। আবদুর রশিদ নামের এক চাল ব্যবসায়ীর ঘটনা সেই ভয়াবহ বাস্তবতারই প্রতিচ্ছবি।

তিনটি বেসরকারি ব্যাংক থেকে প্রায় ৮০০ কোটি টাকার ঋণ নিয়ে নিয়মিত পরিশোধ না করেও দিব্যি ব্যবসা চালিয়ে যাওয়ার নজির শুধু ব্যাংকিং অনিয়ম নয়, এটি রাষ্ট্রীয় দুর্বলতার নগ্ন প্রকাশ। ব্যাংক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বছরে ৩০০-৪০০ কোটি টাকা মুনাফা করা একজন ব্যবসায়ী যদি সামান্য দায় পরিশোধ না করে ‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ হন, তবে প্রশ্ন উঠবেইÑব্যাংকগুলো কাদের স্বার্থে কাজ করছে?

আরও উদ্বেগজনক হলো, ঋণখেলাপি হয়েও চাল আমদানির জন্য এলসি খোলার সুযোগ পাওয়া। ‘জরুরি খাদ্যপণ্য’ যুক্তি দেখিয়ে রাষ্ট্র যখন বিশেষ সুবিধা দেয়, তখন সেই সুবিধা যদি বাজার নিয়ন্ত্রণকারী, মামলাবাজ ও ঋণখেলাপিদের হাতে যায়, তাহলে সাধারণ ভোক্তার স্বার্থ কোথায়?

খাতসংশ্লিষ্টদের অভিযোগ, এনআই অ্যাক্টে একাধিক মামলা চলমান থাকা সত্ত্বেও আবদুর রশিদ ধরাছোঁয়ার বাইরে থাকছেন। কারণ তিনি চালের বাজারের ‘সবচেয়ে বড় সরবরাহকারী’। এই যুক্তিই কি আইনের ঊর্ধ্বে থাকার লাইসেন্স? বাজারে সামান্য অস্থিরতা সৃষ্টি হলেই চালের দাম কেজিতে চার-পাঁচ টাকা বাড়িয়ে দেওয়ার ক্ষমতা যদি কারও থাকে, তবে সেটি সরাসরি ভোক্তা স্বার্থবিরোধী অপরাধ। এই অপরাধকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।

আরও ভয়াবহ হলো, ব্যাংক ঋণ এড়িয়ে নগদ লেনদেনে ঝুঁকে পড়ার প্রবণতা। এটি শুধু অর্থপাচার ও কর ফাঁকির ঝুঁকি বাড়ায় না, পুরো আর্থিক ব্যবস্থাকে দুর্বল করে। অথচ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ে না। ব্যক্তিগত সম্পদের পাহাড়, দেশজুড়ে জমি, মিল, কারখানা, আলিশান বাড়ি, দামি গাড়ি-সবই আছে; নেই শুধু রাষ্ট্রের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা। এই বৈষম্যই আজ দেশের ব্যাংক খাতকে নৈতিক সংকটে ঠেলে দিয়েছে। প্রশ্ন হলো-ভাবে আর কত দিন? ঋণখেলাপিদের জন্য আলাদা আইন, আলাদা সুবিধা আর সাধারণ মানুষের জন্য শুধু মূল্যবৃদ্ধির বোঝা-এই দ্বিচারিতা কি চলতেই থাকবে? এক দেশে দুই নিয়ম চলতে পারে না। ব্যাংক ব্যবস্থায় এই নৈতিক সংকটের উত্তরণ জরুরি।

রাষ্ট্রকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। চালের বাজার নিয়ন্ত্রণে শক্ত মনিটরিং, ঋণখেলাপিদের সব ধরনের সুবিধা স্থগিত এবং ব্যাংকগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই। নইলে ‘চালবাজারের মাফিয়া’ শুধু বাজার নয়, পুরো অর্থনীতিকেই জিম্মি করে ফেলবে, যার মূল্য দেবে সাধারণ মানুষ। পাশাপাশি দেশের অর্থনীতির পাহাড়াদার ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করতে হবে। ঋণ প্রদান ও এলসি-সংক্রান্ত বিষয়গুলো শক্তহাতে নিয়ন্ত্রণ করতে হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিএনপির ইশতেহার ঘোষণা আজ

Next Post

ভূ-রাজনীতির অস্থিরতায় বাংলাদেশের পর্যটন হতে পারে রিজার্ভ সমৃদ্ধির বড় হাতিয়ার

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

স্ত্রীকে শেয়ার উপহার দেবেন ঢাকা ব্যাংকের উদ্যোক্তা পরিচালক
অর্থ ও বাণিজ্য

ঢাকা ব্যাংকের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

Next Post

ভূ-রাজনীতির অস্থিরতায় বাংলাদেশের পর্যটন হতে পারে রিজার্ভ সমৃদ্ধির বড় হাতিয়ার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে আলিফ গ্রুপের ২ প্রতিষ্ঠান!

বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে আলিফ গ্রুপের ২ প্রতিষ্ঠান!

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

এক দিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET