নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক পিএলসি ২০২৫ হিসাব বছরের জন্য মোট ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশের সুপারিশ করা হয়। আজ বুধবার (২৯ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর মাধ্যমে বিষয়টি জানানো হয়।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা, যা আগের বছরে ছিল ১ টাকা ২৪ পয়সা।
আলোচ্য বছরে শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৯০ পয়সা, যেখানে আগের বছরে এটি ছিল ১০ টাকা ৩৮ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯০ পয়সা।
লভ্যাংশ অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ জুন।
প্রিন্ট করুন











Discussion about this post