সোমবার, ১৬ মার্চ, ২০২৬
২ চৈত্র ১৪৩২ | ২৭ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব

Share Biz News Share Biz News
শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫.১:০৭ পূর্বাহ্ণ
বিভাগ - জাতীয়, পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : টানা পাঁচদিনের আনন্দঘন পূজা-অর্চনার পর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। রাজধানীর ঐতিহাসিক বুড়িগঙ্গা নদীর তীরে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার শেষ হয় এই মহোৎসব। নদীতীরে হাজার হাজার ভক্তের উপস্থিতি আর তাদের চোখেমুখে বিষাদ ও আবেগের ছাপ ছিল স্পষ্ট- কারও চোখে অশ্রু, কারও ঠোঁটে দেবীর বন্দনা, কেউ বা নদীর জলে নিজ ও পরিবারের সদস্যদের অঞ্জলি দিয়ে প্রার্থনায় মগ্ন।

পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে আগত নবনীতা বর্মণ বলেন, ‘এই ক’দিন যেন স্বপ্নের মতো কেটেছে। মা দুর্গা আমাদের মাঝে ছিলেন, চারপাশ ভরে উঠেছিল আনন্দে। এখন তিনি চলে যাচ্ছেন, এই কষ্ট  মেনে নিতে হবে। আবারও এক বছরের অপেক্ষা।’

পূজা উদযাপন কমিটির ধানমন্ডি থানার সহ-সভাপতি বিশ্বজিৎ রায় বলেন, ‘ভারাক্রান্ত হƒদয়ে মাকে বিদায় জানাচ্ছি। মা এসেছিলেন অসুর বধ ও মঙ্গল বয়ে আনতে। আমরা প্রার্থনা করেছি দেশের শান্তি ও মানবকল্যাণের জন্য।’

গতকাল সকাল থেকে রাজধানীর প্রতিটি পূজামণ্ডপে ভক্তদের ঢল নামে। নির্ধারিত সময়ে পুরোহিতের মন্ত্রোচ্চারণ, ঢাক-কাশির তালে এবং শঙ্খধ্বনিতে বিজয়া দশমীর পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ভক্তরা দেবীর পায়ে ফুল, ফল ও ভোগ নিবেদন করে শেষবারের মতো প্রণাম জানাতে মণ্ডপে উপস্থিত হন। বিজয়া দশমীর অন্যতম আকর্ষণ ‘সিঁদুর খেলা’য় অংশ নিতে বিবাহিত নারীরা রঙিন শাড়িতে সেজে উৎসবে মাতেন। সিঁদুর মেখে তারা একে অপরকে শুভেচ্ছা জানান এবং পরিবারের মঙ্গল কামনা করেন। শাঁখারী বাজারের পূজামণ্ডপে সিঁদুর খেলার সময় দেখা যায় নারী-পুরুষ নির্বিশেষে দেবীর চরণে অঞ্জলি দিচ্ছেন, কেউ মনের বাসনা পূরণের প্রার্থনা করছেন, আবার কেউ বিদায়ের কষ্টে চোখ মুছছেন। সেখানে অংশ নিতে আসা শিলা রানী বলেন, ‘সিঁদুর খেলার মাধ্যমে আমরা প্রত্যাশা করি-মা দুর্গা যেন আমাদের পরিবারে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসেন।’

অংশ নিতে আসা স্বর্ণা মজুমদার জানান, আমি দেবীর কাছে প্রার্থনা করেছি, যেন পরিবার ভালো থাকে, স্বামী-সংসারে সুখ বজায় থাকে এবং দেশের প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করতে পারে।

এদিকে প্রতিমা বিসর্জনকে ঘিরে রাজধানীজুড়ে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন জানান, বিসর্জন ও শোভাযাত্রা নির্বিঘ্ন করতে প্রায় ২ হাজার ৪০০ অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি নদীর ঘাটগুলোতে স্থাপন করা হয় অস্থায়ী ওয়াচ টাওয়ার, মোতায়েন ছিল সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ দল, নৌ পুলিশ, ডুবুরি দল, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। দেশজুড়ে হাজারও পূজামণ্ডপে একই আবেগঘন পরিবেশে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে দেবী দুর্গা স্বামীর গৃহ কৈলাস থেকে কন্যারূপে পিতৃগৃহে আসেন। পাঁচদিন ভক্তদের মাঝে অবস্থান শেষে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে ফিরে যান কৈলাসে। যদিও বিসর্জনের মাধ্যমে দেবীর বিদায় জানানো হয়, তবুও ভক্তদের মনে থেকেই যায় পরের বছর তার পুনরাগমনের আশা ও অপেক্ষা। আবেগ, উৎসব, ধর্মীয় অনুশাসন আর সামাজিক সম্প্র্রীতির এক অপূর্ব মেলবন্ধনে ২০২৫ সালের শারদীয় দুর্গোৎসব শেষ হলেও, হƒদয়ের গহীনে রেখে যায় এক বছরের অপার প্রতীক্ষা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চট্টগ্রাম বন্দরে বাড়তি শুল্ক কার্যকর ১৪ অক্টোবর

Next Post

বৃষ্টিতে কাঁচামরিচে আগুন

Related Posts

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল
সারা বাংলা

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

সম্পাদকীয়

সম্পাদকীয়

মানবিকতা হারালে সমাজ কোথায় যায়?

Next Post
বৃষ্টিতে কাঁচামরিচে আগুন

বৃষ্টিতে কাঁচামরিচে আগুন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল

মানবিকতা হারালে সমাজ কোথায় যায়?

ইরান যুদ্ধের আঘাত দেশের পুঁজিবাজারে

টানা দরপতনে ঈদের আগে বিনিয়োগকারীদের মাথায় হাত

পর্দা নামল অমর একুশে গ্রন্থমেলার ১৭ কোটি টাকার বই বিক্রি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET