বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বোয়ালমারীতে গাছ বিক্রিকে কেন্দ্র করে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বুধবার, ২৫ মার্চ ২০২৬.৪:০৭ অপরাহ্ণ
বিভাগ - দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বোয়ালমারীতে গাছ বিক্রিকে কেন্দ্র করে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত
140
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে পৈতৃক সম্পত্তির জায়গার গাছ বিক্রি করাকে কেন্দ্র করে বিরোধের জেরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বোয়ালমারী পৌরসভার ৮ নং ওয়ার্ডের চতুল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম হুমায়ুন কবির মিন্টু (৫২)। অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবির (৭২) কে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। ফাবিহা নামে নিহতের বারো বছর বয়সী এক মেয়ে আছে। অভিযুক্ত ডা. গোলাম কবির ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ছিলেন এবং তার নিজ নামে বোয়ালমারীতে একটি নার্সিং ইনস্টিটিউট আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে পৈতৃক সম্পত্তিতে থাকা জায়গার গাছ বেচাকে কেন্দ্র করে বাড়ি থেকে একটু দূরে রেললাইনের পাশে দুই ভাইয়ের মধ্যে বচসা হয়। এক পর্যায়ে ডা. গোলাম কবির বাড়ি থেকে শর্ট গান নিয়ে তার ছোট ভাই মিন্টুর মাথায় গুলি করেন। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।

ঘটনার পরপরই আশপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে উত্তেজিত জনতা গোলাম কবীরকে ধরে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে। এ সময় ক্ষুব্ধ জনতা অভিযুক্তের ব্যবহৃত গাড়ি ও বাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। অভিযুক্তকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে জমি-সংক্রান্ত বিরোধকেই হত্যার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।
জানতে চাইলে ফরিদপুর জেলার সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান বলেন, ওদের জমিতে থাকা গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের কারণে গোলাম কবির সাথে থাকা শর্ট গান দিয়ে মিন্টুকে গুলি করেছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, অভিযুক্ত ডা. গোলাম কবির জেলা কৃষক লীগের সহসভাপতি বলে পরিচয় দিতেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির স্বাস্থ্যবিষয়ক সাবেক সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

এর আগে ২০২৩ সালের ৬ জুলাই উপজেলার পৌরসদরের চৌরাস্তা সংলগ্ন খান প্লাজা ভবনে ডা. গোলাম কবির ও বিল্ডিংয়ের মালিক সালমা বেগমের মধ্যে বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে ডা. গোলাম কবির শর্টগান প্রদর্শন করেন এবং ভয়ভীতি দেখান। এ সময় স্থানীয় লোকজন ও পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। পরে আগ্নেয়াস্ত্রসহ ডা. গোলাম কবিরকে থানায় নিয়ে যাওয়া হয়।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি হিসেবে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ

Next Post

বাইক চালকদের জন্য উবার আনলো নতুন ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা

Related Posts

আইএমএফ ঋণ নিয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী
দিনের খবর

জাল নোট প্রতিরোধে নতুন আইন করা হবে: অর্থমন্ত্রী

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
দিনের খবর

ন্যায়বিচারপ্রাপ্তি প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার : প্রধানমন্ত্রী

বিডি থাই ফুডের পরিচালক বিক্রি করবে ১০ লাখ শেয়ার
শীর্ষ খবর

তদন্ত চলাকালেই পরিচালকের শেয়ার বিক্রির উদ্যোগ

Next Post
বাইক চালকদের জন্য উবার আনলো নতুন ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা

বাইক চালকদের জন্য উবার আনলো নতুন ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইএমএফ ঋণ নিয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী

জাল নোট প্রতিরোধে নতুন আইন করা হবে: অর্থমন্ত্রী

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

হাজার কোটি টাকা ছাড়াল লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যায়বিচারপ্রাপ্তি প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার : প্রধানমন্ত্রী

বিডি থাই ফুডের পরিচালক বিক্রি করবে ১০ লাখ শেয়ার

তদন্ত চলাকালেই পরিচালকের শেয়ার বিক্রির উদ্যোগ

পারমাণবিক যুগে বাংলাদেশ

পারমাণবিক যুগে বাংলাদেশ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET