শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২ | ১৭ রমজান ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬.২:১৪ পূর্বাহ্ণ
বিভাগ - জাতীয়, পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

ওয়ালিউর রহমান ফরহাদ : যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। গতকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। এ চুক্তি সই হওয়ায় বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কহার ২০ শতাংশ থেকে আরও কমতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

গতকাল রোববার অফিস চলাকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সইয়ের আগাম তথ্য দিয়েছিলেন।

বাণিজ্য উপদেষ্টা জানান, বাংলাদেশি পণ্যে ট্রাম্প প্রশাসন যে বাড়তি ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে, তা কমে আসবে এবং আরও কত কমানো যায়, সেই চেষ্টা তারা করছেন। তবে ঠিক কতটুকু কমবে, তা এই মুহূর্তে বলা সম্ভব না বলেও উল্লেখ করেন শেখ বশির উদ্দিন। তিনি বলেন, ‘আমরা আলোচনার ভিত্তিতে দেখব কতটুকু কমানো যায়।’ চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কিছু থাকবে না জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে এটি প্রকাশ করা হবে।

শুরুতে চুক্তি স্বাক্ষরের জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে তারা ওয়াশিংটনে যাচ্ছেন না বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।  সূত্রগুলো আরও জানায়, ১২ ফেব্রুয়ারি  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের কাছাকাছি হওয়ায় তারা ওই অনুষ্ঠানে সরাসরি যাওয়া থেকে বিরত থেকেছেন। তবে তারা দুজনই এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বলে জানা গেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যবিশিষ্ট একটি দল গতকাল ওয়াশিংটন ডিসির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। অন্য চারজনের মধ্যে রয়েছেন-বাণিজ্য মন্ত্রণালয়ের দুই যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার রইচ উদ্দিন খান।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুক্তিতে স্বাক্ষর করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিয়েসন গ্রিগার-এর। ঢাকায় এ চুক্তির এক পাশে বাণিজ্য উপদেষ্টা স্বাক্ষর করেছেন। তার সই করা কপিটি বাংলাদেশের প্রতিনিধিদল ওয়াশিংটনে নিয়ে যান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২ এপ্রিল ১০০টি দেশের ওপর বিভিন্ন হারে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। শুরুতে বাংলাদেশের জন্য এই হার ছিল ৩৭ শতাংশ। পরে তা তিন মাসের জন্য পিছিয়ে দেয় যুক্তরাষ্ট্র। ঠিক তিন মাসের মাথায় ২০২৫ সালের ৭ জুলাই বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক ৩৭ থেকে ৩৫ শতাংশে নামানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। আরও দর কষাকষির পর গত বছরের ২ আগস্ট এ হার ২০ শতাংশে নেমে আসে এবং এটি কার্যকর হয় গত বছরের ৭ আগস্ট। এর আগে বাংলাদেশি পণ্যে শুল্ক ছিল ১৫ শতাংশ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ৮০০কোটি ইউএস ডলারের। এর মধ্যে ৬০০ কোটি ডলারের রপ্তানি করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আমদানি করে ২০০ কোটি ডলারের পণ্য। অর্থাৎ যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতিতে থাকছে। এ ঘাটতি পূরণে ইতোমধ্যে গম, সয়াবিন তেল, ভুট্টা, তুলাসহ বিভিন্ন ধরনের কৃষিপণ্য, উড়োজাহাজ ও এর যন্ত্রাংশ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রভৃতি আমদানি শুরু করেছে বাংলাদেশ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

 মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তোলা হবে : জামায়াত আমির 

Next Post

নতুন করে ১০ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

Related Posts

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

রোজায় সবজিতে স্বস্তি, কিন্তু মুরগির দামে আগুন! এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৬০ টাকা
জাতীয়

রোজায় সবজিতে স্বস্তি, কিন্তু মুরগির দামে আগুন! এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৬০ টাকা

বিদেশি মুদ্রার সর্বশেষ দাম : ডলার, পাউন্ড, রিয়াল, দিরহাম আজ কত টাকা?
অর্থ ও বাণিজ্য

বিদেশি মুদ্রার সর্বশেষ দাম : ডলার, পাউন্ড, রিয়াল, দিরহাম আজ কত টাকা?

Next Post

নতুন করে ১০ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স! কী ঘটেছিল সেই রাতে?

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

বাংলাদেশে প্রথমবার! শিক্ষার্থীদের জন্য ক্রেডিট কার্ড আনল সাউথইস্ট ব্যাংক

রোজায় সবজিতে স্বস্তি, কিন্তু মুরগির দামে আগুন! এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৬০ টাকা

রোজায় সবজিতে স্বস্তি, কিন্তু মুরগির দামে আগুন! এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৬০ টাকা

বিদেশি মুদ্রার সর্বশেষ দাম : ডলার, পাউন্ড, রিয়াল, দিরহাম আজ কত টাকা?

বিদেশি মুদ্রার সর্বশেষ দাম : ডলার, পাউন্ড, রিয়াল, দিরহাম আজ কত টাকা?

৬ মার্চ ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সোনার দামে বড় পতনে স্বস্তি ক্রেতাদের

৬ মার্চ ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সোনার দামে বড় পতনে স্বস্তি ক্রেতাদের




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET