শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩ | ২৯ শাওয়াল ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

৪১৯ উপজেলায় অতিরিক্ত ওএমএস কার্যক্রম শুরু, ৩০ টাকায় মিলবে চাল

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬.১:০৭ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ভারত থেকে আরও ২ লাখ টন চাল আমদানির অনুমোদন
48
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: চালের বাজার মূল্য স্থিতিশীল রাখা এবং স্থানীয় জনগোষ্ঠীকে মূল্য সহায়তা দিতে আজ থেকে দেশের ৪১৯টি উপজেলায় অতিরিক্ত ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতিদিন প্রতিটি উপজেলায় এক টন করে চাল বিক্রি করা হবে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩০ টাকা।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে চলমান ওএমএস (সাধারণ) কর্মসূচির পাশাপাশি এই অতিরিক্ত ওএমএস কার্যক্রম পরিচালিত হবে। সাধারণ ওএমএস কর্মসূচির আওতায় সারাদেশে নিয়মিতভাবে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি করা হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওএমএস (সাধারণ) কর্মসূচির মাধ্যমে বর্তমানে দেশের ১২টি সিটি কর্পোরেশন, ৫২টি জেলা সদর পৌরসভা, ১৫টি শ্রমঘন উপজেলা এবং ৫টি শ্রমঘন পৌরসভাসহ মোট ১ হাজার ৮১টি কেন্দ্রে দৈনিক ১ হাজার ৪১৭.৫ টন আটা ও ১ হাজার ১৭৫ টন চাল বিক্রি করা হচ্ছে। এর মধ্যে খোলা আটা প্রতি কেজি ২৪ টাকা এবং ২ কেজির প্যাকেট আটা ৫৫ টাকা দরে, আর চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত থাকা সত্ত্বেও কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে সরু চালের দাম বাড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা কাম্য নয়। এসব এলাকায় নিয়মিত বাজার মনিটরিংয়ের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বর্তমানে মাঝারি ও মোটা চালের বাজার দর তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। অতিরিক্ত ওএমএস কর্মসূচির মাধ্যমে বাজারে চালের সরবরাহ বাড়ানো হলে মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের

Next Post

পাকিস্তানে শপিংমলে অগ্নিকাণ্ডরে ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫

Related Posts

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু
শীর্ষ খবর

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা
শীর্ষ খবর

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

Next Post
পাকিস্তানে শপিংমলে অগ্নিকাণ্ডরে ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫

পাকিস্তানে শপিংমলে অগ্নিকাণ্ডরে ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

ফ্লাইট শঙ্কা মাথায় নিয়েই আত্মশুদ্ধির সফর শুরু

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

টিকা সংকটে এবার যক্ষ্মা বিস্তারের শঙ্কা

রেমিট্যান্স সংগ্রহে সিলভার অ্যাওয়ার্ড পেল কৃষি ব্যাংক

বাংলাদেশ ব্যাংক নিলামে ডলার কিনল

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দেবে বিশ্বব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET