শনিবার, ২ মে, ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩ | ১৫ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

অলিম্পিক থেকে আইসিসির নিয়মেই বাদ বাংলাদেশ-পাকিস্তান লড়াই

Share Biz Online Share Biz Online
শনিবার, ৮ নভেম্বর ২০২৫.৫:৩৫ অপরাহ্ণ
বিভাগ - স্পোর্টস ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
অলিম্পিক থেকে আইসিসির নিয়মেই বাদ বাংলাদেশ-পাকিস্তান লড়াই
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮ এ ক্রিকেট ফিরছে বহু বছর পর। কিন্তু এই আনন্দের মধ্যেই বাংলাদেশ, পাকিস্তানের মতো দলের জন্য আসছে হতাশার খবর। নতুন নিয়ম অনুযায়ী হয়তো দলটা এই আসরে খেলতেই পারবে না।

সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, পুরুষ ও নারী দুই বিভাগেই ছয়টি করে দল অংশ নেবে অলিম্পিকে। তবে দলগুলো বাছাই করা হবে না আইসিসির টি–টোয়েন্টি র‍্যাংকিং অনুযায়ী, বরং অঞ্চল বা মহাদেশভিত্তিক যোগ্যতা নির্ধারণ করা হবে। অর্থাৎ প্রতিটি মহাদেশ থেকে শুধু একটি দল সুযোগ পাবে।

এই নিয়ম অনুযায়ী, এশিয়া থেকে জায়গা প্রায় নিশ্চিত ভারতের। টি–টোয়েন্টিতে বর্তমানে ভারতই এশিয়ার সেরা দল। ফলে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান যারা সাম্প্রতিক পারফরম্যান্সে পিছিয়ে আছে, তারা বাদ পড়তে পারে।

একটি সূত্র জানায়, ছয় দলের মধ্যে পাঁচটি আসবে মহাদেশভিত্তিক যোগ্যতা থেকে, আর ষষ্ঠ দলটি নির্ধারিত হবে গ্লোবাল কোয়ালিফায়ারের মাধ্যমে।

অবশিষ্ট একটি স্থান নিয়ে এখনো আলোচনা চলছে। স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সরাসরি খেলবে কি না, কিংবা ওয়েস্ট ইন্ডিজকে সুযোগ দেওয়া হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসি অলিম্পিক কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। লস অ্যাঞ্জেলেস ২০২৮ এ পুরুষ ও নারীদের টি–টোয়েন্টি ক্রিকেটে ছয়টি করে দল অংশ নেবে। মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।’

বাংলাদেশ কেবল তখনই সুযোগ পেতে পারে, যদি এশিয়া থেকে একাধিক দলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। অন্যথায় ক্রিকেটপ্রেমীরা হয়তো ২০২৮ অলিম্পিকে ভারত–পাকিস্তান লড়াই দেখার সুযোগ পাবেন না।

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক শুরু হবে ২০২৮ সালের ১২ জুলাই, যেখানে ক্রিকেটের প্রতিযোগিতায় থাকবে ২৮টি ম্যাচ।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আরেক নারী ক্রিকেটারের বিস্ফোরক মন্তব্য মঞ্জুরুলকে নিয়ে

Next Post

এক আমলকীতে বহু রোগের সমাধান

Related Posts

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
স্পোর্টস

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

পাওয়ার প্লেতে ২ উইকেট, ম্যাচে দাপট বাংলাদেশের পেসারদের
স্পোর্টস

পাওয়ার প্লেতে ২ উইকেট, ম্যাচে দাপট বাংলাদেশের পেসারদের

বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত, দানিলো থাকছেন ‘নিশ্চিত’—আনচেলত্তি
স্পোর্টস

বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত, দানিলো থাকছেন ‘নিশ্চিত’—আনচেলত্তি

Next Post
এক আমলকীতে বহু রোগের সমাধান

এক আমলকীতে বহু রোগের সমাধান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET