শেয়ার বিজ ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক যুক্তরাষ্ট্রে ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগে নতুন ডেটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে। ক্লড এআই মডেলের নির্মাতা এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, টেক্সাস ও নিউইয়র্কে অবকাঠামো কোম্পানি ফ্লুইডস্ট্যাকের সঙ্গে যৌথভাবে এসব সেন্টার তৈরি করা হবে। ভবিষ্যতে আরও রাজ্যে কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
অ্যানথ্রপিকের এই বিনিয়োগের ফলে প্রায় আট শতাধিক স্থায়ী ও দুই হাজার চারশ নির্মাণকাজের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটি ২০২৬ সালের মধ্যে ধাপে ধাপে চালু হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে নেতৃত্ব ধরে রাখতে ট্রাম্প প্রশাসনের কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মপরিকল্পনাকে আরও শক্তিশালী করবে।
গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেট ও অ্যামাজনের সহায়তায় পরিচালিত সান ফ্রান্সিসকো ভিত্তিক অ্যানথ্রপিক বর্তমানে তিন লাখের বেশি কর্পোরেট গ্রাহককে সেবা দিচ্ছে। ২০২১ সালে সাবেক ওপেনএআই কর্মীদের উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বিশ্বের অন্যতম শক্তিশালী এআই মডেল নির্মাতাদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত।
এস এস/
প্রিন্ট করুন











Discussion about this post