রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রী

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬.৩:১৪ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, দিনের খবর, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রী
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে পূর্ববর্তী সরকারের সময়ে হওয়া চুক্তির সব শর্তে বর্তমান সরকার একমত নাও হতে পারে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার সঙ্গে আলোচনা একটি চলমান প্রক্রিয়া। এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

তিনি আরও বলেন, “আমরা একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার। শুধু তাদের সিদ্ধান্তে সবকিছু নির্ধারিত হবে না, আমাদেরও নিজস্ব অবস্থান রয়েছে।”

অর্থমন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে চলমান আলোচনা আরও ১৫ থেকে ২০ দিন বা এক মাস পর্যন্ত চলতে পারে। তবে বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে আলোচনায় ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, সরকার সাধারণ মানুষের স্বার্থ ও সামাজিক নিরাপত্তা বিবেচনায় কাজ করছে। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দাতা সংস্থাগুলোর কাছেও ইতিবাচকভাবে প্রশংসিত হয়েছে বলে জানান তিনি।

জ্বালানি তেলের মূল্য সমন্বয় প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়নি। উদাহরণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জ্বালানির মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

মূল্যস্ফীতি নিয়ে তিনি বলেন, পরিস্থিতি সরকারের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং এটি বাড়তেও পারে, আবার স্থিতিশীলও থাকতে পারে।

তিনি আরও জানান, সব আন্তর্জাতিক দাতা সংস্থা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। শিগগিরই বিশ্বব্যাংক ও এডিবির শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশ সফর করবেন বলেও তিনি উল্লেখ করেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

এস আলম ইস্যুতে ইসলামী ব্যাংক ঘিরে নতুন দাবি

Next Post

আবারো বাড়ল ১২ কেজি সিলিন্ডারে দাম

Related Posts

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭
জাতীয়

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

সূচক নিম্নমুখী, বেড়েছে লেনদেন

জলাবদ্ধতা সমাধানে সময় লাগবে, জানালেন পানি সম্পদ মন্ত্রী
জাতীয়

জলাবদ্ধতা সমাধানে সময় লাগবে, জানালেন পানি সম্পদ মন্ত্রী

Next Post
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫৩ টাকা

আবারো বাড়ল ১২ কেজি সিলিন্ডারে দাম

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

সূচক নিম্নমুখী, বেড়েছে লেনদেন

জলাবদ্ধতা সমাধানে সময় লাগবে, জানালেন পানি সম্পদ মন্ত্রী

জলাবদ্ধতা সমাধানে সময় লাগবে, জানালেন পানি সম্পদ মন্ত্রী

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫৩ টাকা

আবারো বাড়ল ১২ কেজি সিলিন্ডারে দাম

আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রী

আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রী




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET