শুক্রবার, ১ মে, ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩ | ১৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ১৭

Share Biz News Share Biz News
শনিবার, ৩ জানুয়ারি ২০২৬.১২:০২ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ১৭
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

 শেয়ার বিজ ডেস্ক : আফগানিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাতে দীর্ঘদিনের খরা পরিস্থিতির অবসান ঘটলেও বিভিন্ন এলাকায় সৃষ্টি করেছে আকস্মিক বন্যা। এতে অন্তত ১৭ জনের প্রাণ হারিয়েছে। সেই সঙ্গে ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আল-জাজিরা জানিয়েছে, হেরাত প্রদেশের কাবকান জেলায় বৃহস্পতিবার একটি বাড়ির ছাদ ধসে পড়ায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন বলে জানান প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদি। নিহতদের মধ্যে দুজন শিশু।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএনডিএমএ) মুখপাত্র মোহাম্মদ ইউসুফ হাম্মাদ জানান, সোমবার থেকে বন্যাকবলিত জেলাগুলোতে হতাহতের ঘটনা ঘটছে। এছাড়া বৈরী আবহাওয়া মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলজুড়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে।

হাম্মাদ বলেন, বন্যায় নানা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, গবাদিপশু মারা গেছে এবং প্রায় এক হাজার ৮০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আগে থেকেই ঝুঁকিতে থাকা শহর ও গ্রামীণ এলাকার মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

এক্সে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আফগানিস্তানের হেরাত কান্দাহার মহাসড়কের দাশতে বাকওয়া এলাকায় আকস্মিক বন্যার স্রোতে একটি ট্রাক উল্টে যাচ্ছে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, প্রবল বন্যার স্রোতে একটি বাস উল্টে যাওয়ার পর কয়েকজন মানুষ প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন।

আফগানিস্তান প্রতিবেশী পাকিস্তান ও ভারতের মতোই চরম আবহাওয়ার ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে মৌসুমি বৃষ্টির পর দেশটিতে আকস্মিক বন্যা প্রায়ই দেখা দেয়।

দশকের পর দশক ধরে চলা সংঘাত, দুর্বল অবকাঠামো, বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি আরও বাড়িয়ে তুলেছে। দুর্গম এলাকাগুলোতে ক্ষতির পরিমাণ বেশি, যেখানে অনেক বাড়িঘর মাটির তৈরি এবং সুরক্ষা ব্যবস্থা খুবই সীমিত।

গত আগস্টে পাকিস্তান সীমান্তসংলগ্ন এলাকায় আফগানিস্তানে ছয় মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে প্রাণ হারান এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের প্রচেষ্টা বাধাগ্রস্ত হয় আফগানিস্তানের নানগরহার প্রদেশে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে। এই প্রদেশটি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তঘেঁষা।

জাতিসংঘ ও অন্যান্য ত্রাণ সংস্থা সতর্ক করেছে, ২০২৬ সালেও আফগানিস্তান বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংকটের মুখে থাকা দেশগুলোর একটি হিসেবেই রয়ে যেতে পারে। সূত্র: এএফপি, রয়টার্স।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জাপানি প্রধানমন্ত্রী পার্লামেন্টে নারী শৌচাগার বাড়াতে সোচ্চার

Next Post

আমিরাত ও সৌদি বিরোধে বন্ধ এডেন বিমানবন্দর

Related Posts

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি
সারা বাংলা

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

Next Post

আমিরাত ও সৌদি বিরোধে বন্ধ এডেন বিমানবন্দর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর সুযোগ আছে

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET