শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ১ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

মেঘনা পেট্রোলিয়াম

আর্থিক বিবরণীতে ১,৮৩৮ কোটি টাকার গরমিল

Share Biz News Share Biz News
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬.১২:৫০ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, জাতীয়, পত্রিকা, প্রথম পাতা, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
আর্থিক বিবরণীতে ১,৮৩৮ কোটি টাকার গরমিল
75
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

সাখাওয়াত সাব্বির, চট্টগ্রাম : পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে একাধিক গরমিল পেয়েছে আর্থিক হিসাব মূল্যায়নকারী নিরীক্ষক। ভ্যাট পাওনা ও পণ্য বিক্রির অঙ্কে বড় ধরনের গরমিলের পাশাপাশি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্দেশনা অনুসরণেও ব্যত্যয়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে। সম্প্রতি এ-সংক্রান্ত নিরীক্ষা প্রতিবেদন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিরীক্ষক জানিয়েছেন, মেঘনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষ ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে সরকার ৫২ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার টাকা ভ্যাট বাবদ পাওনা রয়েছে বলে উল্লেখ করেছে। তবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির ভ্যাট রিটার্নের (মূসক ৯.১) সঙ্গে পাওনা হিসাবের ৩ লাখ ২০ হাজার টাকার গরমিল রয়েছে। অর্থাৎ আর্থিক বিবরণী ও ভ্যাট রিটার্নের তথ্যের মধ্যে সামঞ্জস্য পাওয়া যায়নি।

এছাড়া পণ্য বিক্রির পরিমাণ বা টার্নওভার নিয়েও বড় পার্থক্য ধরা পড়েছে। কোম্পানির আর্থিক হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে মোট বিক্রি দেখানো হয়েছে ২৯ হাজার ৩৪৭ কোটি ৭৪ লাখ টাকা। অথচ ভ্যাট রিটার্ন অনুযায়ী বিক্রির পরিমাণ ২৭ হাজার ৫০৯ কোটি ৭৩ লাখ টাকা। দুই হিসাবের মধ্যে পার্থক্য দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮ কোটি ১ লাখ টাকা।

নিরীক্ষকদের মতে, এ ধরনের পার্থক্য আর্থিক প্রতিবেদনের নির্ভুলতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে পারে এবং তা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

অন্যদিকে, কোম্পানির হিসাবে শেয়ার মানি ডিপোজিট হিসেবে ১১ কোটি ৬০ লাখ ৬২ হাজার টাকা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী, শেয়ার মানি ডিপোজিট হিসেবে অর্থ গ্রহণের ছয় মাসের মধ্যে তা শেয়ার মূলধনে রূপান্তর করতে হয়। নিরীক্ষক জানিয়েছেন, মেঘনা পেট্রোলিয়াম নির্ধারিত সময়ের মধ্যে এ রূপান্তর সম্পন্ন করেনি। ফলে এফআরসির নির্দেশনাও লঙ্ঘন করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়ামের পরিশোধিত মূলধন বর্তমানে ১০৮ কোটি ২২ লাখ টাকা। ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত শেয়ারহোল্ডিং কাঠামো অনুযায়ী সরকারের হাতে রয়েছে ৫৮.৬৭ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দখলে ৩২.৮৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৮.৪১ শতাংশ শেয়ার।

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, রাষ্ট্রায়ত্ত ও উচ্চ টার্নওভারভিত্তিক কোম্পানির আর্থিক প্রতিবেদনে এ ধরনের অমিল বাজারে আস্থার ওপর প্রভাব ফেলতে পারে। বিষয়টি ব্যাখ্যা ও সমন্বয়ের জন্য কোম্পানির পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীরুল হাসান শেয়ার বিজকে বলেন, অডিট রিপোর্টে যা লিখা হয়েছে বিষয়গুলো সত্য। তবে এর বাইরেও আমাদের ব্যাখ্যা রয়েছে। আপনি বিস্তারিত জানতে চাইলে অফিসে আসতে পারেন।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

Next Post

বাজারে পণ্যসংকট নেই, তারপরও বাড়ছে দাম

Related Posts

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি
সারা বাংলা

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিএসইর পিই রেশিওর পতন
অর্থ ও বাণিজ্য

ডিএসইর পিই রেশিওর পতন

Next Post
বাজারে পণ্যসংকট নেই, তারপরও বাড়ছে দাম

বাজারে পণ্যসংকট নেই, তারপরও বাড়ছে দাম

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

দেশের বাজারে ব্লিসবন্ডের আধুনিক কার এক্সেসরিজ

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএসইর পিই রেশিওর পতন

ডিএসইর পিই রেশিওর পতন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET