নিজস্ব প্রতিবেদক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র উদ্যোগে “বিনিয়োগ ব্যবস্থাপনা” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এ শুরু হয়েছে। মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং বিনিয়োগ ও সম্পদের মান অটুট রাখতে শরিয়াহ্ নীতিমালা অনুসরণভিত্তিক দক্ষ ইনভেস্টমেন্ট ব্যবস্থাপনা অত্যাবশ্যক। তিনি কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষতা অর্জন, ঝুঁকি মূল্যায়ন ও ব্যবস্থাপনায় পারদর্শিতা বৃদ্ধি এবং সময়োপযোগী বিনিয়োগ কৌশল বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই’র প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস. এম. জুলকার নায়েনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে মোট ৫০ জন ইনভেস্টমেন্ট কর্মকর্তা অংশগ্রহণ করছেন। আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ হবে এবং ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম অধিকতর সুসংহত ও কার্যকর হবে।
প্রিন্ট করুন











Discussion about this post