শনিবার, ২ মে, ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩ | ১৫ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ইন্দোনেশিয়ায় পার্লামেন্ট ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

Share Biz News Share Biz News
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫.১২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

 শেয়ার বিজ ডেস্ক : ইন্দোনেশিয়ায় শিক্ষার্থীরা রাজধানী জাকার্তায় পার্লামেন্ট ভবনের সামনে গতকাল বৃহস্পতিবার ফের বিক্ষোভের ডাক দিয়েছেন। কারণ হিসেবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে একটি ছাত্র সংগঠন জানিয়েছে, সরকারের সঙ্গে নির্ধারিত একটি বৈঠক এখনও সম্পন্ন হয়নি। বিশাল বিক্ষোভের পর গত সপ্তাহে ১০ জন নিহত হওয়ার ঘটনায় এই আলোচনা নির্ধারিত ছিল। খবর: রয়টার্স।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং এমপিদের জন্য বিলাসবহুল সুযোগ-সুবিধার বিরুদ্ধে ইন্দোনেশিয়ায় দুই সপ্তাহ আগে ছাত্র, শ্রমিক ও অধিকার গোষ্ঠীর নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। এর মধ্যে গত বৃহস্পতিবার বিক্ষোভ দমনের সময় পুলিশের গাড়িচাপায় ২১ বছর বয়সী এক রাইড শেয়ারচালক নিহত হওয়ার পর দেশজুড়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।

মানবাধিকার সংস্থা জানিয়েছে, এ সময় লুটপাট ও দাঙ্গার ঘটনায় ১০ জন নিহত এবং এক হাজারেরও বেশি আহত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের নিন্দা জানিয়েছে।

স্থানীয়ভাবে বেম সি নামে পরিচিত ছাত্র সংগঠনগুলোর জোট বলেছে, ‘মানুষের উদ্বেগ রাস্তায় বিক্ষোভের কারণে নয়, বরং দুর্নীতি ও আইনের রাজনৈতিকীকরণের জন্য।’

গত বুধবার ১০টি ছাত্র ইউনিয়ন সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছে। তারা পুলিশি সহিংসতার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে এবং পার্লামেন্ট সদস্যদের জন্য বিলাসী সুবিধা ও সাধারণ ইন্দোনেশীয়দের অর্থনৈতিক কষ্টের মধ্যে পার্থক্য তুলে ধরেছে।

ডেপুটি হাউস স্পিকার তাদের বৃহস্পতিবার সরকারের সঙ্গে বৈঠকের সুযোগ দিয়েছিলেন, তবে বেম সি নেতা মুজাম্মিল ইহসান বলেছেন, ওই বৈঠকের বিষয়ে পরে কিছু জানানো হয়নি।

গেব্রাক ইউনিয়নের কর্মীরা গতকাল বৃহস্পতিবার জাকার্তায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছেন। আটককৃতদের মুক্তির দাবিও জানিয়েছেন।

নিউ ইয়র্কভিত্তিক অধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ দেশব্যাপী কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তিন হাজারেরও বেশি মানুষকে আটক করেছে।

সংস্থাটির এশিয়া বিভাগের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলির মতে, ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষের অতিরিক্ত বলপ্রয়োগ ও অন্যায়ভাবে বিক্ষোভকারীদের আটক করে সরকারি নীতির বিরুদ্ধে বিক্ষোভের প্রতিক্রিয়া জানানো উচিত নয়।

এদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বলেছেন, সামরিক বাহিনী ও পুলিশ সহিংস বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

Investment Corporation of Bangladesh

Next Post

নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় দীর্ঘমেয়াদি পতন

Related Posts

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি
সারা বাংলা

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

Next Post
নরেন্দ্র মোদির জনপ্রিয়তায়  দীর্ঘমেয়াদি পতন

নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় দীর্ঘমেয়াদি পতন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET