বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩ | ৫ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ইরানি জাহাজ জব্দ: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাবের আহ্বান তেহরানের

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬.১১:১০ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ইরানি জাহাজ জব্দ: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাবের আহ্বান তেহরানের
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্র একটি ইরানি কার্গো জাহাজ জব্দ করায় এর তীব্র নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তেহরান এই ঘটনাকে ‘জলদস্যুতা’ এবং দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার জানান, ওমান সাগরে মার্কিন নৌবাহিনী গুলি চালিয়ে ‘তুস্কা’ নামের একটি ইরানি কার্গো জাহাজের নিয়ন্ত্রণ নেয়।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানি পতাকাবাহী ওই জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল এবং থামার সংকেত অমান্য করায় অভিযান চালানো হয়। তিনি দাবি করেন, জাহাজটির গতি থামাতে নৌবাহিনী ইঞ্জিন রুম লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে।

এদিকে, জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি মঙ্গলবার নিরাপত্তা পরিষদ ও মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে বলেন,‘এই ধরনের আচরণ মূলত জলদস্যুতা। এটি একটি বিপজ্জনক উসকানি, যা গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এই বেআইনি পদক্ষেপ গত ৮ এপ্রিল স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট ও সরাসরি লঙ্ঘন। জাতিসংঘ সনদ অনুযায়ী এটি একটি আগ্রাসনমূলক কাজ।’

ইরাভানি অবিলম্বে ঘটনার নিন্দা জানানো এবং জব্দ করা জাহাজটি দ্রুত মুক্ত করার দাবি জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

অন্যদিকে, মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনার সুযোগ রাখতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হচ্ছে। তবে একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ আগের মতোই বহাল থাকবে বলে তিনি উল্লেখ করেন।

বিশ্লেষকদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন-তেহরান সম্পর্কের উত্তেজনা আরও বাড়তে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও নতুন করে অনিশ্চয়তায় পড়তে পারে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হরমুজ খোলা চায় ইরান, তবে অবরোধ তুললে চুক্তি অসম্ভব: ট্রাম্প

Next Post

চট্টগ্রাম বন্দরে ৫ জাহাজে পৌনে দুই লাখ টন ডিজেল

Related Posts

হরমুজ খোলা চায় ইরান, তবে অবরোধ তুললে চুক্তি অসম্ভব: ট্রাম্প
আন্তর্জাতিক

হরমুজ খোলা চায় ইরান, তবে অবরোধ তুললে চুক্তি অসম্ভব: ট্রাম্প

ইরান যুদ্ধে বড় ধাক্কা ভারতের সিরামিক শিল্পে
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বড় ধাক্কা ভারতের সিরামিক শিল্পে

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধার ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’: ট্রাম্প
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধার ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’: ট্রাম্প

Next Post
চট্টগ্রাম বন্দরে ৫ জাহাজে পৌনে দুই লাখ টন ডিজেল

চট্টগ্রাম বন্দরে ৫ জাহাজে পৌনে দুই লাখ টন ডিজেল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডিসেম্বরে রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল

চট্টগ্রাম বন্দরে ৫ জাহাজে পৌনে দুই লাখ টন ডিজেল

চট্টগ্রাম বন্দরে ৫ জাহাজে পৌনে দুই লাখ টন ডিজেল

ইরানি জাহাজ জব্দ: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাবের আহ্বান তেহরানের

ইরানি জাহাজ জব্দ: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাবের আহ্বান তেহরানের

হরমুজ খোলা চায় ইরান, তবে অবরোধ তুললে চুক্তি অসম্ভব: ট্রাম্প

হরমুজ খোলা চায় ইরান, তবে অবরোধ তুললে চুক্তি অসম্ভব: ট্রাম্প

শ্রমিকদের অনিরাপদ জীবনে নেই বীমা সুবিধা

শ্রমিকদের অনিরাপদ জীবনে নেই বীমা সুবিধা

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET