বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ইরানে দুই সপ্তাহে সরকারবিরোধী আন্দোলনে ৩ হাজারেরও বেশি প্রাণহানি

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬.২:২০ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ইরানে দুই সপ্তাহে সরকারবিরোধী আন্দোলনে ৩ হাজারেরও বেশি প্রাণহানি
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: ইরানে দুই সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

মার্কিন মানবাধিকার সংস্থাটি দাবি করেছে, তারা ইরানজুড়ে সাম্প্রতিক বিক্ষোভে ৩ হাজার ৯০ জনের প্রাণহানির তথ্য জানতে পেরেছেন। নিহতদের মধ্যে ২ হাজার ৮৮৫ জনই বিক্ষোভকারী।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সরকারের দমন-পীড়ন আপাতত বিক্ষোভকে স্তিমিত করে দিয়েছে।

ব্রিটিশ বার্তা রয়টার্সকে তেহরানের বেশ কয়েকজন বাসিন্দা জানান, গত চার দিন ধরে রাজধানী তেহরান তুলনামূলকভাবে শান্ত রয়েছে। শহরের ওপর দিয়ে ড্রোন উড়তে দেখা গেলেও গত বৃহস্পতিবার বা শুক্রবার কোনো বড় ধরনের বিক্ষোভের চিহ্ন দেখা যায়নি। নিরাপত্তার স্বার্থে ওই বাসিন্দারা তাদের নাম প্রকাশ করতে অনিচ্ছুক।

কাস্পিয়ান সাগর তীরবর্তী উত্তরের একটি শহরের এক বাসিন্দা জানান, সেখানেও রাস্তাঘাট শান্ত রয়েছে।

গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক দুরাবস্থার প্রতিবাদে ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা পরবর্তীতে সরকারবিরোধী ব্যাপক গণবিক্ষোভে রূপ নেয়। গত সপ্তাহের শেষ দিকে এই আন্দোলন চরম সহিংসতায় রূপ নেয়। বিরোধী গোষ্ঠী ও একজন ইরানি কর্মকর্তার মতে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ইরানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা, যাতে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, ২০০ ঘণ্টা বন্ধ থাকার পর আজ শনিবার সকালে ইরানে ইন্টারনেট সংযোগে সামান্য উন্নতি দেখা গেছে। সংস্থাটি আরো জানায়, ইরানে ইন্টারনেট সংযোগের মাত্রা এখনও স্বাভাবিক অবস্থার তুলনায় মাত্র ২ শতাংশের আশেপাশে রয়েছে।

বিদেশে অবস্থানরত কয়েকজন ইরানি সোশ্যাল মিডিয়ায় জানান যে, শনিবার ভোরের দিকে তারা ইরানের ভেতরে থাকা ব্যবহারকারীদের সঙ্গে মেসেজ আদান-প্রদান করতে পেরেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি এর আগে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দিলে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছিলেন, তিনি জানিয়েছেন যে, ইরান সরকার গণ-ফাঁসি বাতিল করেছে।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ট্রাম্প বলেন, ‘আমি এই বিষয়টিকে অত্যন্ত সম্মান জানাই যে, গতকাল যে ৮০০-এর বেশি নির্ধারিত ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল, তা ইরানের নেতৃত্ব বাতিল করেছে। ধন্যবাদ!

যদিও ইরান সরকার এ ধরনের কোনো মৃত্যুদণ্ডের পরিকল্পনা ঘোষণা করেনি বা তা বাতিলের বিষয়েও কিছু জানায়নি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গণভোট নির্ধারণ করবে, আগামীর বাংলাদেশ কেমন হবে : ঢাকা বিভাগীয় কমিশনার

Next Post

জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর রহমান খান

Related Posts

ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ৮৪
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে ১৪ জন নিহত, আহত ৮৪

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে কঠোর হুঁশিয়ারি চীনের
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে কঠোর হুঁশিয়ারি চীনের

মালাক্কা প্রণালিতে টোল বসানোর ইঙ্গিত ইন্দোনেশিয়ার
আন্তর্জাতিক

মালাক্কা প্রণালিতে টোল বসানোর ইঙ্গিত ইন্দোনেশিয়ার

Next Post
জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর রহমান খান

জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে : আদিলুর রহমান খান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে আলিফ গ্রুপের ২ প্রতিষ্ঠান!

বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে আলিফ গ্রুপের ২ প্রতিষ্ঠান!

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

এক দিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET